চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে ১ হাজার ইউরোপীয় নাগরিক নিখোঁজ

নাফিস ইফতেখার by নাফিস ইফতেখার
9:27 অপরাহ্ন 01, মে 2015
in আন্তর্জাতিক
A A

নেপালের ভূমিকম্পে যারা প্রাণে বেঁচে গেছেন তারা এখন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। বিশুদ্ধ খাবার পানির অভাবে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে ডায়রিয়াসহ নানা রোগ। ভূমিকম্পে নেপালজুড়ে মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, ভূমিকম্পের পর থেকে ১ হাজার ইউরোপীয় নাগরিকের কোনো হদিস পাওয়া যাচ্ছেনা।

ভূমিকম্প থেমে গেছে, কিন্তু নেপালের মানুষের দুর্ভোগ সেখানে থেমে নেই। ধ্বংসস্তূপ যতো সড়ানো হচ্ছে নিহতের সংখ্যা ততোই বাড়ছে। যারা বেঁচে আছেন তাদের বেশিরভাগই ভালো নেই।

কাঠমান্ডু ভ্যালির ললিতপুরের দুকুচাপ গ্রামে বিশুদ্ধ খাবার পানির অভাব, অপর্যাপ্ত পয়ঃনিষ্কাষন ব্যবস্থাও নেই। কষ্টে দিন পার করা গ্রামবাসীদের অনেকেই ডায়রিয়াসহ নানা পনিবাহিত রোগে আক্রান্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে জানিয়েছে, ভূমিকম্পে নেপালের অনেক হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র ধ্বংস হয়েছে। তাদের সহায়তায় জরুরীভিত্তিতে আরো ওষুধ ও যন্ত্রপাতি প্রয়োজন।

ইউরোপীয় ইউনিয়ন বলেছে, ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত ১ হাজারেরও বেশি ইউরোপীয় নাগরিকের কোনো হদিস মিলছে না। তাদের বেশিরভাগই এভারেস্ট এলাকায় হাইকিংয়ে ছিলেন, আবার কেউ ছিলেন দুর্গম লাংটাং এলাকায়। ই ইউ’র আশা, বেশিরভাগই বেঁচে আছেন, হয়তো ভূমিকম্পের কারণে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

অনেক মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা থাকায় নেপালজুড়ে চরম অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে । মরদেহ সনাক্তে খুব বেশি সময় না দিয়ে, দ্রুত সৎকারের নির্দেশ দিয়েছে নেপাল সরকার।

Tags: নেপালের ভূমিকম্প
Previous Post

নরসিংদীর চরাঞ্চলে লাভজনক হয়ে উঠেছে বাঙ্গি চাষ

Next Post

আশুগঞ্জের রাইসমিলে ন্যায্য পারিশ্রমিক পায়না নারী শ্রমিকরা

Next Post

আশুগঞ্জের রাইসমিলে ন্যায্য পারিশ্রমিক পায়না নারী শ্রমিকরা

সারপ্রাইজ গেস্ট আসলে চটপট গৃহসজ্জা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT