চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে শিরোপা জিতবে বাংলাদেশ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:53 অপরাহ্ন 28, মার্চ 2021
in ফুটবল, স্পোর্টস
A A
Bangladeshi football team in red jerseys on the field before a match. Channel i News - চ্যানেল আই নিউজ

গত মঙ্গলবার কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়ে নেপালে ত্রিদেশীয় প্রীতি টুর্নামেন্টে যাত্রা করেছিল বাংলাদেশ ফুটবল দল। জেমি ডের শিষ্যরা শনিবার নেপালের বিপক্ষে করে ড্র। এবার শিরোপার লড়াই। ফাইনালে লাল-সবুজদের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় ৫টা ৪৫ মিনিটে টুর্নামেন্টের শিরোপার ফয়সালা করতে নামবে বাংলাদেশ ও নেপাল।

বাংলাদেশ এক জয় ও এক ড্র নিয়ে ফাইনালে এসেছে। নেপাল সেখানে টানা ২ ড্রয়ে শিরোপার মঞ্চে গেছে। গত নভেম্বরে ঘরের মাঠে প্রীতি দ্বিপাক্ষিক সিরিজে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে ২-০তে জয়ের স্মৃতি আছে বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে অবশ্য গোলশূন্য ড্র ছিল।

কাঠমান্ডুতে দুদলের প্রথম দেখার আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। কোচ জেমি ডে পরীক্ষা-নিরীক্ষার একাদশ সাজিয়ে পরে ড্র পান। ফাইনালেও একই পরিকল্পনা তার। আসছে জুনের প্রাক-বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপের বাছাইকে পাখির চোখ করে ফাইনালেও পরীক্ষা-নিরীক্ষা চালাতে চান তিনি।

কোচ ডে ম্যাচের আগেরদিন শিরোপা নিয়ে চিন্তিত না হওয়ার কথা বললেও বহুদিন পর একটি আন্তর্জাতিক ট্রফি নিশ্চয় হাতছাড়া করতে চাইবেন না। সেজন্য হয়ত এটিও বললেন, জিততে পারলে দারুণই হবে ব্যাপারটা।

জামাল ভূঁইয়ার দল কোচের হাতে, বাংলাদেশকে একটি শিরোপা এনে দিতে পারবেন কিনা তা জানতে এখন সোমবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

Tags: নেপালবাংলাদেশ নেপালবাংলাদেশ ফুটবল দললিড স্পোর্টস
Previous Post

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পেশ

Next Post

রানপ্রসবা সিরিজে ইংল্যান্ডকে আটকে শেষ হাসি কোহলির

Next Post
ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে ভাসছে, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

রানপ্রসবা সিরিজে ইংল্যান্ডকে আটকে শেষ হাসি কোহলির

নায়িকা দর্শনা ও শাকিবের জন্মদিনের আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নায়িকা দর্শনার আবিরে রঙিন হলেন শাকিব!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT