চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে ঋতুকালীন কুঁড়েঘরে সন্তানসহ মায়ের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:04 অপরাহ্ন 10, জানুয়ারি 2019
in আন্তর্জাতিক
A A
নেপাল

ঋতুকালীন কুঁড়েঘরে নির্বাসনে থাকতে গিয়ে দুই সন্তানমহ প্রাণ হারিয়েছেন এক নেপালি মা। তীব্র ঠাণ্ডা আবহাওয়ায় নিজেকে এবং সন্তানদের একটু উষ্ণতা দিতে আগুন জ্বালিয়েছিলেন তিনি। সেই আগুনের ধোঁয়াতেই শ্বাসকষ্টে তিনজনে প্রাণ হারিয়েছেন বলে ধারণা সেখানকার কর্মকর্তাদের।

ঋতুকালীন মেয়েদের বাড়ির বাইরে রাখার পদ্ধতি ‘ছাওপাদি’ নেপালে নিষিদ্ধ কিন্তু গ্রামীণ এলাকায় এখনও সেটা পালন করা হয়ে থাকে।

কুঁড়েঘরে পাঠানো মেয়েদের প্রাণ হারানোর মতো এই ধরনের দু:খজনক ঘটনা এই প্রথম নয়। ২০১৭ সালে এই ধরনের আচরণকে অপরাধ হিসেবেও ঘোষণা করা হয় নেপালে। এর আগেও দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন অনেকে এবং এক তরুণী প্রাণ হারায় সাপের কামড়ে।

হিন্দুধর্মের প্রাচীন রীতি অনুযায়ী, যেসব নারীদের ঋতু চলছে এবং যারা সন্তান জন্ম দিয়েছে তারা অপবিত্র এবং খারাপ ভাগ্য বয়ে আনে তারা। তাই তাদের কুঁড়েঘরে বা গোয়ালঘরে রাখা হয়।

এসময় তারা কোনো পোষাপ্রাণী বা পুরুষদের ছুঁতে পারবে না। কিছু খাবার ধরতে পারবে না এবং বাড়ির ভেতরে বাথরুম ও অন্যান্য ধোয়ার সুবিধাও ভোগ করতে পারবে না। তাদের গ্রাম থেকেও অনেক দূরে হেঁটে চলে যেতে হয়।

ভয়াবহ ঠাণ্ডা বা অপরাধীর আক্রমণের ভয় থাকলেও মেয়েদের বাইরে ঠেলে দেওয়া হয় এবং শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না।

মা ও সন্তানের মৃত্যুর এই দুর্ঘটনা ঘটেছে নেপালের পশ্চিমাংশের বাজুরা জেলায়। জেলার প্রধান প্রশাসক ছেতারাজ বড়াল বলেন, ময়না তদন্ত হয়েছে তারপরও এখন মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

ওই কুঁড়েঘরে থাকা কম্বলও খানিকটা পোড়া দেখা গেছে আর মৃত মায়ের পায়ের কিছুটা অংশ পুড়ে ছিলো। শিশুদের একজনের বয়স ১২ এবং আরেকজনের ৯।

নেপালি আইন অনুযায়ী, যারাই কোনো নারীকে এই রীতি পালনে বাধ্য করবে তারা তিন মাসের কারাদণ্ড এবং ২৭ মার্কিন ডলারের জরিমানার সাজা ভোগ করবে।

অ্যাক্টিভিস্টরা আরো কঠোরভাবে সেই আইন প্রয়োগের আহ্বান জানিয়েছে।

Tags: কুঁড়েঘরনেপালসেমি লিড
Previous Post

চোট নিয়ে ফিরে গেলেন স্মিথ

Next Post

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের কথা স্বীকার করেছে ‘বিএনপি সমর্থক’ ওয়াসিম

Next Post

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের কথা স্বীকার করেছে ‘বিএনপি সমর্থক’ ওয়াসিম

এমপি’র পিএস থেকে প্রতারক চক্রের প্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT