চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালি ঝড়ে চুরমার টি-টুয়েন্টির বহু রেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:13 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

নেপালের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সেঞ্চুরি করেছেন পরশ খাদকা। শনিবার নেপালের খেলা ছিল সিঙ্গাপুরের বিপক্ষে। ৫২ বলে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জিতিয়েছেন পরশ। তার ঝড়ো ইনিংস সাজানো ৭ বাউন্ডারি আর ৯ ওভার বাউন্ডারিতে।

তাতে ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩১ বছরের পরশের ঝড়ে সিঙ্গাপুরের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে ৯ উইকেটে জয় পায় নেপাল। দেশটির হয়ে আন্তর্জাতিক স্তরে একদিনের ম্যাচেও প্রথম শতরান এসেছিল পরশের থেকেই।

এখানেই পরশের কৃতিত্বের শেষ নয়। টি-টুয়েন্টিতে ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে রান তাড়া করে শতরান করার নজিরেও তিনি প্রথম। মাত্র ৪৯ বলে শতরান পূর্ণ করেন তিনি। এই পথে বিরাট কোহলি, স্টিভেন স্মিথ এবং ক্রিস গেইলের মতো কিংবদন্তি ক্রিকেটারদের পেছনে ফেলে দেন পরশ। তারা কেউই এমন কীর্তি গড়তে পারেননি। পাশাপাশি এশীয় ক্রিকেটারদের মধ্যে তার শতরান চতুর্থ দ্রুততম।

দেড়শর উপর রানতাড়া করতে নেমে দ্বিতীয় উইকেটে আরিফ শেখের সঙ্গে ১৪৫ রানের জুটি উপহার দেন পরশ। টি-টুয়েন্টিতে দ্বিতীয় উইকেট জুটিতে রান তোলার নিরিখে তাদের দুজনের ১৪৫ রান আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম স্থানে থাকছে। পরশের সঙ্গী আরিফ ৩৮ বলে ৩৯ করেন।

নেপাল-সিঙ্গাপুর ম্যাচে আরও এক নজির দেখেছে আন্তর্জাতিক ক্রিকেট। রানতাড়া করার সময় শতরান রয়েছে এমন ইনিংসের এটাই কোনো দলের সর্বনিম্ন স্কোর। এর আগে ২০১৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে তুলেছিল ১৬১। শতরান করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল (১০৩)।

পরশের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে নেপাল সিঙ্গাপুরের টার্গেট চার ওভার বাকি থাকতেই ছুঁয়ে ফেলে।

এর আগে সিঙ্গাপুর টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। অধিনায়ক টিম ডেভিস দলের হয়ে সর্বোচ্চ রান করেন। ৬৪ রানে ইনিংসে শেষপর্যন্ত অপরাজিত থাকেন তিনি।

অন্যদিকে, নেপালের তারকা স্পিনার সন্দীপ লামিচানে কোনো উইকেট নিতে ব্যর্থ হলেও বল হাতে কৃপণ ছিলেন। চার ওভারের কোটায় মাত্র ১৮ রান খরচ করেছেন। নেপালের অন্য বোলারদের মধ্যে কেসি কারেন ৩৪ রানে ২ উইকেট নেন। সুশান ভারির দখলে যায় ১ উইকেট।

Tags: নেপাল ক্রিকেটলিড স্পোর্টস
Previous Post

ভারতের কাছে শিরোপার স্বপ্ন ভাঙল ‘৯ জনে’র বাংলাদেশের

Next Post

মানিকগঞ্জে চাঞ্চল্যকর স্কুলছাত্র হত্যা মামলায় দু’জনের দণ্ড

Next Post

মানিকগঞ্জে চাঞ্চল্যকর স্কুলছাত্র হত্যা মামলায় দু'জনের দণ্ড

'নবাব'-এর মাধ্যমে শাকিব খানের নতুন রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT