চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সৌদি নারীরা

জামিল আক্তার by জামিল আক্তার
3:35 পূর্বাহ্ন 17, জুন 2015
in আন্তর্জাতিক
A A

কট্টর ধর্মীয় রীতি-নীতির দেশ সৌদি আরব। সেখানে চাইলেই কোনো নারী স্বাধীনভাবে চলতে ফিরতে পারে না। নারীদের সমাজে সবক্ষেত্রে অংশগ্রহণও সীমিত। কিন্তু ইউরোপের দেশগুলোতে বসবাসরত সৌদি নারীদের ক্ষেত্রে বিষয়টা একবারে ভিন্ন রকমই বলা চলে।

ইদানীং সৌদি আরবের সমাজেও দৃষ্টিভঙ্গীর পরিবর্তন হচ্ছে। সেখানে নারীরা ব্যবসা-বাণিজ্যে ভালোই করছে। আরব-ব্রিটিশ চেম্বার অব কর্মাস এর প্রধান নির্বাহী কর্মকর্তা আফসান আল সুহায়বি সম্প্রতি জর্জ ওয়াশিংটন ইউনির্ভাসিটিতে ভাষণ দিতে এসে বলেছেন, পশ্চিমারা যা ধারণা করে তার বিপরীতে শত শত সফল নারী আছে সৌদি সমাজে।

জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের হল ভর্তি দর্শকের সামনে তিনি এ কথাগুলো বলেন।

সুহায়বি বলেন, পশ্চিমাদের গৎবাঁধা চিন্তা-ভাবনা দেখলে আমি মাঝে মাঝে খুব হতাশ হই। তারা ভাবে সৌদি আরবে ভ্রমণের জন্য এখনো প্রধান বাহন উট।

তিনি অভিযোগ করে বলেন, পশ্চিমাদের অনেকের ধারণা সৌদি আরব থেকে উঠে আসা কেউ সফল হতে পারে না যদি না সে জন্ম থেকে পশ্চিমা দেশগুলোতে না বেড়ে উঠে।

সুহাইবির মতে পশ্চিমাদের এই ধারণাও ভুল। কারণ সৌদি আরব থেকে এসে অনেকেই এখন বেশ সফল হচ্ছে। এ বিষয়ে তিনি একটা পরিসংখ্যানও দেন।

তিনি বলেন, যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ১৫ হাজারের বেশি সৌদি নারী পড়াশুনা করছে। শুধু তাই নয় তারা কর্মক্ষেত্রেও বেশ সফল।

সুহাইবি লিডারশীপ বিষয়ে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে দেওয়া ভাষণে বলেন, একজন নেতাকে আগে বেশি করে শুনতে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে কিছু বলার আগে। আর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিজ্ঞতার মিথস্ক্রিয়ার মাধ্যমেই একজন মানুষ বেশি শিখতে পারে।

এসময় তার নিজের জীবনে উঠে আসার পিছনে নিজের পরিবারের অবদানকে স্মরণ করেন তিনি।

Tags: সৌদি নারী
Previous Post

সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান বিমান বাহিনী প্রধানের

Next Post

ই কমার্সে প্রস্তাবিত ৪ শতাংশ ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব

Next Post

ই কমার্সে প্রস্তাবিত ৪ শতাংশ ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব

শহিদের বিয়েতে যেতে চান কারিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT