চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেতৃত্বের পর দল থেকেও বাদ ম্যাথুজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:16 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে ব্যর্থতার জেরে একদিন আগেই অ্যাঞ্জেলো ম্যাথুজকে নেতৃত্ব থেকে ছেঁটে ফেলেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে ওয়ানডে দল থেকেও বাদ দেয়া হল। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের দলে রাখা হয়নি অলরাউন্ডার তারকাকে।

ম্যাথুজকে বাদ দেয়ার পষ্ট কোনো কারণ জানায়নি এসএলসি। তার ফিটনেস সমস্যা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে বোর্ড। তবে তাৎক্ষণিকভাবে নিজের ফিটনেস টেস্ট নেয়ার দাবি জানিয়েছেন ম্যাথুজ।

ইংল্যান্ড সিরিজের দিন-তারিখ এখনো ঠিক হয়নি। সিরিজের শিডিউলের বাধ্যতামূলক অনুমোদনের জন্য শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অফিসিয়ালি দলও ঘোষণা করা হয়নি। বিভিন্ন সূত্রের বরাতে ক্রিকইনফো বলছে, ওই সিরিজের দলে ম্যাথুজের থাকার সুযোগ নেই বললেই চলে। মানে, তাকে ছাড়াই দল নির্বাচন হয়ে গেছে। আর নির্বাচকদের সঙ্গেও এখন তার একটু দূরত্ব রয়েছে।

গত শুক্রবার কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বৈঠকের পর ম্যাথুজের ফিটনেস নিয়ে নানা কথা হয় বলে জানাচ্ছে ক্রিকইনফো। বেশি ম্যাচ খেলার কারণেই তার বড় ইনজুরির আশঙ্কা রয়েছে বলে ধারণা টিম কর্মকর্তাদের। ওই বৈঠকের সময়ই অধিনায়কের পদ থেকে সরে যেতে বলায় তাকে।

ম্যাথুজের ফিটনেস নিয়ে একটু আশঙ্কা তৈরি হয় এশিয়া কাপের সময়ই। ব্যাটিং করার সময় তার ‘দোষেই’ দুজন ব্যাটসম্যান রানআউট হন। তবে ব্যাট হতে ওয়ানডেতে বেশ ছন্দেই আছেন ম্যাথুজ। ২০১৭’র শুরু থেকে ২২ ম্যাচে ৫৯.২০ গড়ে ৮৮৮ রান করেছেন। স্ট্রাইকরেটও ভালো (৭৭.৩৫)।

সাউথ আফ্রিকা বিপক্ষে ঘরের মাঠের সবশেষ ওয়ানডে সিরিজেও টপস্কোরার ছিলেন ম্যাথুজ। ৮৩.৬২ স্ট্রাইকরেট ও ৭৮.৩৩ গড়ে পাঁচ ওয়ানেডেতে তার রান ২৩৫।

তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার ব্যাপারেও এরইমধ্যে প্রশ্ন তুলেছেন ম্যাথুজ। বোর্ডের প্রধান নির্বাহীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন। তাকে ‘বলির পাঠা’ বানানো হয়েছে বলে চিঠিতে লিখেছেন ম্যাথুজ।

Tags: অ্যাঞ্জোলো ম্যাথুজলিড স্পোর্টসশ্রীলঙ্কা ক্রিকেট
Previous Post

সাংবাদিকের ওপর হামলা: জাবি প্রেসক্লাবের নিন্দা, প্রতিবাদ

Next Post

ভয়াবহ নীরব ঘাতক ‘একাকিত্ব’

Next Post

ভয়াবহ নীরব ঘাতক 'একাকিত্ব'

জলবায়ু পরিবর্তন: দেশের ৪ ভাগের ৩ ভাগ মানুষ ঝুঁকিতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT