চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নেতৃত্বগুণ থাকা ভালো, তবে ক্যাপ্টেন হতে চাওয়াটা ঠিক না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:51 অপরাহ্ন 07, মার্চ 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় মাঠে অধিনায়কত্বের নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠ ও মাঠের বাইরে নেতৃত্বকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। মাশরাফী শেষে ৫০তম ওয়ানডে জয় দিয়ে টেনে দিলেন নিজের অধিনায়কত্বের সমাপ্তি রেখা। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ১২৩ রানে জয়ের পর যখন শেষবার সংবাদ সম্মেলনে এলেন, তখন তার অধিনায়কত্বের সাফল্যের রহস্য জানতে চাওয়াটা স্বাভাবিকই, প্রশ্নটা এলোও। জবাবে ‘ক্যাপ্টেন ফ্যান্টাসটিক’ যা বলেছেন, বাংলাদেশের ভবিষ্যতের অধিনায়কদের জন্য তা হয়ে থাকল পাথেয়!

নিজে ছিলেন অসাধারণ অধিনায়ক। তাই মাশরাফীর দিকে প্রশ্ন এলো একজন নেতা হতে কী কী গুণাবলি থাকা জরুরি। মাশরাফী এখানেও দিলেন ক্যারিশমার পরিচয়। উত্তরসূরিদের জানিয়ে রাখলেন যোগ্যতা থাকলে অধিনায়কত্বই পেছনে ছুটবে, নেতৃত্বের পেছনে ছোটার কোনো প্রয়োজন নেই।

‘নেতৃত্বগুণ থাকা ভালো, তবে ক্যাপ্টেন হতে চাওয়া কিংবা ক্যাপ্টেন্সি করতে চাওয়াটা আমার মনে হয় ভালো না। বাংলাদেশে অনেককেই আগে দেখেছি যারা করতে চাইতো, তারা ক্যারিয়ার আর বড় করতে পারেনি। তাই আমার মনে হয় না ক্যাপ্টেন্সি চাওয়ার প্রয়োজন আছে। লিটনদেরকেও এখন নেতৃত্ব দিতে হবে। নেতৃত্ব এক জিনিস আর ক্যাপ্টেন্সি আলাদা জিনিস।’

‘আর ক্যাপ্টেন্সি যে করবে তার অবশ্যই মাঠের বাইরে প্রচুর কাজ।’

সেই কাজগুলি কী কী তারও বিশেষ কিছু ব্যাখ্যা দিয়েছেন নড়াইল এক্সপ্রেস, ‘একজন খেলোয়াড় প্রচুর বিরক্তির শিকার হয়। পারিবারিক দিক থেকে হয়। যে জিনিসটা পছন্দ করে না সেটা বারবার সামনে চলে আসে।’

‘ব্যক্তিগত সমস্যা থাকতে পারে। ফর্মহীনতা থাকতে পারে। কোচের সঙ্গে সমন্বয়ে সমস্যা থাকতে পারে। ফিটনেসে সমস্যা হতে পারে। একেকজন একেক সমস্যা নিয়ে লড়াই করে। এসময় একজন অধিনায়কের কাজ হচ্ছে তার পাশে থাকা। একইসময় দলের দায়িত্ব নেয়া, দল যতই ভালো কিংবা খারাপ খেলুক, নিশ্চিত করতে হবে অধিনায়ক তা নিজের কাঁধে নিচ্ছে।’

Tags: মাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
Previous Post

কেমন করে দেশটাকে এত ভালোবাসো?

Next Post

করোনা: ইটালিতে চব্বিশ ঘণ্টায় ৪৯ জনের মৃত্যু

Next Post
প্রাচীন রোমের কোলসিয়াম দর্শনরত নারী মুখে মাস্ক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা: ইটালিতে চব্বিশ ঘণ্টায় ৪৯ জনের মৃত্যু

বাংলাদেশের রাজনৈতিক নেতা জনসম্মুখে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর-কবিতাখানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT