চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেটফ্লিক্সে বাংলাদেশ ট্রেন্ডিংয়ে শীর্ষে ফারুকীর ‘ডুব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:28 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2021
in বিনোদন
A A
নেটফ্লিক্সে আসছে ফারুকীর সিনেমা ডুবের পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে দেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত সিনেমা ‘ডুব’। নেটফ্লিক্সে বাংলাদেশ ট্রেন্ডিংয়ে বর্তমানে শীর্ষে আছে ‘ডুব’ সিনেমাটি।

৫ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে বলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খান অভিনীত বাংলা ছবি ‘ডুব’। ছবিটি ট্রেন্ডিং এর শীর্ষে থাকা প্রসঙ্গে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লিখেছেন, “ব্যস্ত দিন গেছে, সবকিছু থেকে কিছুটা বিচ্ছিন্ন ছিলাম। ধন্যবাদ এক ভাইকে, যিনি আমাকে এই তথ্যটা জানিয়েছেন। বাংলাদেশকে ধন্যবাদ ‘ডুব’কে নেটফ্লিক্সের সর্বাধিক দেখা কন্টেন্ট করার জন্য। প্রতিটি সিনেমাই ভালোবাসার বিনিময়ে তৈরি হয়। কিছু সিনেমা তার চাইতেও বেশি। এই সিনেমাটি অনেকগুলো কারণে আমার হৃদয়ের খুব কাছের! কোনো একদিন হয়তো সেই কারণটি লিখতে পারবো! সবাইকে ভালোবাসা!”

এরপর আরেক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, “যেই মেসেজগুলো পাচ্ছি তাতে বুঝতে পারছি সিনেমাটি বর্তমানে আমেরিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া এবং আরও কিছু দেশে দেখা যাচ্ছে। যুক্তরাজ্য এবং ইউরোপের আরও কিছু দেশ থেকে শতাধিক প্রশ্ন পেয়েছি। উত্তর হলো, সম্ভবত সিনেমাটি এখনও ইউরোপে দেখা যাচ্ছে না। আশা করি দ্রুতই ইউরোপ সহও অন্যান্য দেশগুলোতেও দেখা যাবে। ধন্যবাদ।”

২০১৭ সালের অক্টোবরে ভারত ও বাংলাদেশের মোট ৭৩টি হলে মুক্তি পায় মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’। নানা কারণে আলোচিত ছবিটি মুক্তির আগে সেন্সর বোর্ডে আটকে যায়। পরে কিছু দৃশ্য কর্তন সাপেক্ষে অনুমোদন পায়।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে এসকে মুভিজ ও ইরফান খান।

ছবিতে প্রধান চরিত্রে ইরফান খান ছাড়াও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, পার্ণো মিত্র, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী প্রমুখ।

Tags: ইরফান খানডুবনেটফ্লিক্সমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদন
Previous Post

এমসি কলেজে গণধর্ষণ: সাক্ষী-বাদী-আইনজীবীর নিরাপত্তা দিতে নির্দেশ

Next Post

দুর্ঘটনার কবলে আল্লু অর্জুন

Next Post
আল্লু অর্জুনের ছবি ও একটি ট্রাকের ছবি, দুর্ঘটনা সংক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্ঘটনার কবলে আল্লু অর্জুন

ওবায়দুল কাদের speaking at a press conference in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির কেবলা এখন লন্ডনে: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT