চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেক্সট বিজনেস লিডার খুঁজছে গ্রামীণফোন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:05 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2021
in তথ্যপ্রযুক্তি
A A
গ্রামীণফোনের নেক্সট বিজনেস লিডার ক্যারিয়ার প্রোগ্রামের লিফলেট. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন এর ‘নেক্সট বিজনেস লিডার (এনবিএল) ডিজিটাল’ পদে চাকরি প্রার্থীদের আবেদন গ্রহণ করছে।

নেক্সট বিজনেস লিডার প্রোগ্রামটির আওতায় গ্রামীণফোন মূলত তরুণ প্রজন্মের মাঝে সম্ভাবনাময় নেতৃত্বের গুণাবলীর সন্ধান করছে। প্রতিবছর দেশের হাজারো প্রতিভাবান শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পাঠ সম্পন্ন করে উজ্জ্বল ক্যারিয়ার গঠনের স্বপ্ন দেখে।

কিন্তু সঠিক দিকনির্দেশনা এবং যথাযথ মূল্যায়নের অভাবে তাদের অনেকেই সাফল্যের দৌড়ে পিছিয়ে পড়তে বাধ্য হয়। গ্রামীণফোনের নেক্সট বিজনেস লিডার প্রোগ্রামটি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পথপ্রদর্শক তৈরির উদ্দেশ্য থেকে তরুণদের বিজনেস পারফরমেন্স, রেভিনিউ জেনারেশন, রিলেশনশিপ ডেভেলপমেন্ট প্রভৃতি বিষয়ে দক্ষতা বৃদ্ধির সুযোগ করে দেবে।

সেই সাথে নিজেদের ব্যবসায়ের মূল উদ্দেশ্য ও কার্যাবলী সম্পর্কে সদ্য স্নাতক সম্পন্ন করা তরুণদের ধারণাকে আরো স্পষ্ট করে তোলা এবং তাদের মাঝে প্রাতিষ্ঠানিক দায়িত্বশীলতার মানসিকতা গড়ে তোলা গ্রামীণফোনের অন্যতম উদ্দেশ্য।

ডিজিটাল যুগে গ্রাহক ও ভোক্তাদের মানসিকতার বিবর্তনের মূল্যায়ন, তাদের চাহিদা অনুধাবন করা এবং সে অনুসারে সার্ভিস ডিজাইনের মাধ্যমে গ্রাহকসন্তুষ্টি নিশ্চিত করার মাধ্যমে সম্পৃক্ততা বাড়ানোই মূলত এই পদের প্রধান দায়িত্ব।

কর্মরত অবস্থায় প্রার্থীগণ কাজ শেখার এবং এর সাথে তাদের দক্ষতার সমন্বয় সাধনের প্রতি কতটা মনোযোগী তার ওপর বিশেষ গুরুত্বারোপ করবে গ্রামীণফোন।

কর্মস্থল হিসেবে গ্রামীণফোন দেশের চাকরীপ্রার্থী তরুণদের অন্যতম পছন্দের নাম, কেননা এর সুস্থ প্রতিযোগিতাপূর্ণ এবং গতিময় কর্মপরিবেশ যেকোনো ব্যক্তিকেই কাজের ক্ষেত্রে প্রতিনিয়ত নিজেকে আরো দক্ষ করে তোলার সুযোগ দেয়।

নেক্সট বিজনেস লিডার প্রোগ্রামে নির্বাচিত তরুণেরা গ্রামীণফোনে কর্মরত দীর্ঘদিনের অভিজ্ঞ কর্মকর্তাদেরমেন্টরশিপ লাভের সুযোগ পাবেন, যা তাদেরকে আরো পরিণত হতে সাহায্য করবে। প্রোগ্রাম শেষে প্রার্থীরা বিজনেস ভ্যালু চেইনের আওতায় বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করবেন, যা তাদের নেতৃত্বের গুণাবলীকে ফুটিয়ে তোলার সুযোগ দান করবে।

নেক্সট বিজনেস লিডার প্রোগ্রামে অংশগ্রহণকারীদের কাছ থেকে নিজ প্রতিষ্ঠানের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা সমূহ সম্পর্কে স্পষ্ট ধারণা, অদম্য কর্মস্পৃহা, ডিজিটাল প্রোডাক্ট ও এর উন্নয়ন প্রসঙ্গে সম্যক ধারণা, বাজারে অংশীদারিত্বের সম্ভাবনা ও ইতিবাচকতা যাচাই, গ্রাহকদের মানসিকতা অনুধাবন করা সহ সামগ্রিকভাবে ডিজিটাল বিজনেস ইকোসিস্টেম সম্পর্কে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ প্রত্যাশা করে গ্রামীণফোন।

স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত), বিজনেস ও অন্যান্য ডিসিপ্লিন থেকে স্নাতক ডিগ্রিধারী আগ্রহী প্রার্থীগণ আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নেক্সট বিজনেস লিডার প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ০-১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং নারী প্রার্থীদের উৎসাহিত করছে গ্রামীণফোন। আবেদনের জন্য ভিজিট করুন: https://www.grameenphone.com/about/career/vacant-positions

Tags: গ্রামীণফোন
Previous Post

সব বাধা অতিক্রম করে গানে ফিরলেন সুমন

Next Post

বিএনপি দেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: ওবায়দুল কাদের

Next Post
প্রধানমন্ত্রী বরিশালের ফুটেজ দেখে গ্রেপ্তারির নির্দেশ দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি দেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: ওবায়দুল কাদের

দোকানে দুইজন ক্রেতা মোবাইল ফোন দেখছেন, সবাই মাস্ক পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনা কোম্পানির মোবাইল ফোন ফেলে দিতে লিথুনিয়া সরকারের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT