চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার, লাল কার্ড আর পেশাদার কাভানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:39 পূর্বাহ্ন 23, অক্টোবর 2017
in স্পোর্টস
A A
পিএসজি খেলোয়াড়রা মাঠে, রেফারি লাল কার্ড দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারের পাশে কাভানি

দুদিন আগে বলছিলেন, ‘নেইমারের সঙ্গে আমার বন্ধুত্বের দরকার নেই।’ সেই কাভানি রোববার রাতে নেইমারের লাল কার্ড পাওয়ার সময় বন্ধুর মতোই আচরণ করলেন!

অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে মার্সেইয়ের বিপক্ষে। ২-২ গোলে ‘ড্র’ করার ম্যাচে। ফাউলের বাঁশি বাজার পরও ৮৭তম মিনিটে লুকাস ওকামপোস নেইমারকে ফেলে দেন। মাটি থেকে উঠে লুকাসকে ধাক্কা মারেন নেইমার। দুই মিটার দূরে ছিলেন রেফারি। দুজনকে হলুদকার্ড দেখান। দুই মিনিট আগে আরেকটি হলুদ কার্ড দেখেছিলেন ব্রাজিল তারকা। যার কারণে দ্বিতীয়টি লাল কার্ডে পরিণত হয়।

নেইমার পড়ে যাওয়ার সময় কাছে ছিলেন কাভানি। যার সঙ্গে সম্পর্কটা এতটুকু ভালো নয়। পেনাল্টি আর ফ্রি-কিক নেয়াকে কেন্দ্র করে দুজন এখনো ড্রেসিংরুমে কথা বলেন না।

মাঠের বাইরের এমন সম্পর্ক দূরে ঠেলে ‘পেশাদার’ কাভানি এগিয়ে আসেন। রেফারিকে প্রভাবিত করার চেষ্টা করেন। এ সময় জর্ডান আমাভির সঙ্গে তারও লেগে যায়। হাত দিয়ে ধাক্কা মারেন।

পিএসজি ফুটবলাররা মাঠে একত্রিত, নেইমার ও কাভানি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ
জর্ডান আমাভির সঙ্গে কাভানির তর্ক

লালকার্ড দেখানোর সময় মুচকি হাসছিলেন নেইমার। একটু দূরে বল কোলে দাঁড়িয়ে ছিলেন কাভানি। সময় চলে যাচ্ছে দেখে ফ্রি-কিক নিতে উশখুশ করেন। নেইমার হাসতে থাকলেও কাভানি তার ‘কষ্ট’ অনুভব করেন। কাছে এসে শরীরে হাত দিয়ে কিছু একটা বলে সান্ত্বনা দেন। নেইমার অবশ্য সেদিকে দৃষ্টি ফেরাননি।

নেইমার উঠে যাওয়ার পর অতিরিক্ত সময়ের খেলায় কাভানি দ্বিতীয় গোল করে দলকে হারের হাত থেকে রক্ষা করেন।

লাল কার্ড কাণ্ডে নেইমার সতীর্থদের পাশে পাচ্ছেন। ম্যাচ শেষে ভেরাত্তি বলেছেন, ‘নেইমার তো কিছুই করেনি। ওর জায়গায় আমি হলে অনেক আগেই মেজাজ হারাতাম। ’

ভেরাত্তির দাবি, ‘আমি খুব কাছে ছিলাম। লুকাসকে সে ওইভাবে টাচও করেনি। অথচ রেফারি দ্বিতীয় হলুদ কার্ড বের করলেন!’

ভেরাত্তি এমন বলতেই পারেন। কিন্তু কাভানি? বিস্ময় ‘বিস্ময়’ থাকে না দুদিন আগে তার বলা কথা শুনলে, ‘দল হিসেবে আমাদের আরও লড়াকু হতে হবে। কিন্তু তার জন্য বন্ধু হওয়ার দরকার নেই। পেশাদার হলে চলবে।’

কাভানিকে পেশাদার না বলে উপায় আছে?

Tags: কাভানিনেইমারপিএসজি
Previous Post

মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ ৬ জনের রায় যে কোনোদিন

Next Post

তারেক রহমান ও ২ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Next Post
তারেক রহমান ও সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমান ও ২ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী একসাথে বসে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT