চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার নয়, বার্সার প্রথম পছন্দ এখন এমবাপে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:56 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

নেইমারকে নিয়ে টানাটানির সময়টাতেই স্পষ্ট হয়েছে বার্সেলোনা-পিএসজির সম্পর্কের সংকটের বিষয়টি। দাম নিয়ে মতানৈক্য যেমন ছিল, তেমনি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বার্সা যে ফেরাতে পারল না তার পেছনে অন্যতম কারণ ছিল দুইপক্ষের শীতল সম্পর্ক। এই অবস্থার যে ভবিষ্যতে উন্নতি হওয়ার সম্ভাবনা নেই সে কথাও বলছে কাতালান ভিত্তিক পত্রিকা মুন্ডো দেপোর্টিভো। কিন্তু সেই সঙ্গে পত্রিকাটির দাবী, ভবিষ্যৎ সম্পর্ক যাই হোক, নেইমারের আশা ছেড়ে এবার পিএসজির অন্যতম স্তম্ভ কাইলিয়ান এমবাপের দিকে ঝুঁকে পড়েছে বার্সা!

সদ্য শেষ হওয়া এবারের দলবদলে নেইমারকে ফেরাতে সবরকম চেষ্টাই করে বার্সা। ব্রাজিলিয়ান তারকাও মরিয়া ছিলেন সাবেক ক্লাবে ফেরার জন্য। প্রয়োজনে নিজের পকেট থেকে ২০ মিলিয়ন ইউরোও দিতে চেয়েছিলেন। কিন্তু পিএসজি পরিচালক লিওনার্দো আপত্তি তোলায় শেষ পর্যন্ত আর সেটা হয়নি। নেইমারেরও ফেরা হয়নি মেসি-সুয়ারেজদের কাছে।

এবার না পেলেও আগামী শীতকালীন দলবদলে কিংবা পরের মৌসুমের শুরুতে নেইমারকে পাওয়ার লড়াইয়ে নামতে পারে বার্সা। কিন্তু মুন্ডো দেপোর্টিভো বলছে বার্সা নামবে ঠিকই তবে সেটা এমবাপের জন্য, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জন্য নয়!

বার্সার কর্মকর্তাদের চোখে এমবাপে হলেন ‘লম্বা দৌড়ের ঘোড়া’। বয়স চলছে মাত্র ২০, এই বয়সেই বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ডের তালিকায় নাম উঠে গেছে ফরাসি তরুণের। জিতেছেন বিশ্বকাপ, আছে টানা তিন লিগ ওয়ানের ট্রফিও।

তার চেয়ে বড় কথা স্প্যানিশ ক্লাবটির চোখে দুজনের আচরণের তফাৎ আকাশ-পাতাল। নেইমারের মতো প্রচারের আলোয় থাকার বিষয়টি এমবাপের মাঝে অনেক কম। তার চোট প্রবণতাও কম। সবচেয়ে বড় কথা ড্রেসিংরুমে বিভেদ সৃষ্টি করেন না। একজন ‘টিম প্লেয়ার’। ৩২ বছর বয়সী অধিনায়ক লিওনেল মেসির যোগ্য বিকল্প হিসেবে এমবাপের নামটাই এখন মনে ঢুকে গেছে বার্সা কর্মকর্তাদের।

তারচেয়ে বড় কথা, নেইমারকে নিয়ে মাথা ঘামাতে গিয়ে এমবাপের কথা ভুলেই বসেছিল পিএসজি। নিজেদের সবচেয়ে দামি খেলোয়াড়টির দাম ৩০০ মিলিয়ন হাঁকলেও এমবাপের দামটা ১৮০ মিলিয়ন ইউরোর কাছাকাছিই রেখে দিয়েছে প্যারিসের জায়ান্টরা। সেই সুযোগটাই নিতে চাচ্ছে বার্সা।

মেলা অর্থ ঢেলে চোটজর্জর ২৭ বছর বয়সী খেলোয়াড় কেনার চেয়ে তুলনামূলক কম দামে কম বয়সী ও গতিশীল এক ফুটবলারকেই কেনাই যোগ্য মনে করে লিওনেল মেসির ক্লাব।

Tags: কাইলিয়ান এমবাপেনেইমারলিড স্পোর্টস
Previous Post

দেশে এসেছে বিমানের চতুর্থ ড্রিমলাইনার রাজহংস

Next Post

টিভি পর্দায় ইরানী বিশ্বাসের সুপার কমেডি

Next Post

টিভি পর্দায় ইরানী বিশ্বাসের সুপার কমেডি

সাকিব নেতৃত্ব ছাড়তে চাইলে ভাববে বিসিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT