চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার নাকি এমবাপে, প্যাঁচে পিএসজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:51 পূর্বাহ্ন 29, ডিসেম্বর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

কয়েকদিন আগে খবর বের হয়, উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র (এফএফপি) নিয়ম ভেঙে বাড়তি সুবিধা নিয়েছে পিএসজি। বলা হয়, শাস্তিস্বরূপ জরিমানা বা নিষেধাজ্ঞায় পড়তে পারে ফরাসি জায়ান্টরা। এমনকি নেইমার ও কাইলিয়ান এমবাপেকে ছেড়েও দিতে হতে পারে প্যারিস সাঁ সাঁকে।

নতুন খবর হল, ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’তে ভারসাম্য আনতে দুজনের একজনকে না ছেড়ে কোনো বিকল্প খুঁজে পাচ্ছে না পিএসজি। আর এমনটা হলে দুই তারকার একজনকে দলে পেতে ঝাঁপাবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস অন্তত এমনটাই জানাচ্ছে।

গত ১৪ ডিসেম্বর ফরাসি পত্রিকা লে’কিপে স্পন্সরদের সঙ্গে পিএসজি চুক্তির পুনর্বিবেচনার বিষয়ে একটি খবর প্রকাশ করে। যেখানে ক্লাবটির অনেক সমস্যার চিত্র দেখা যাচ্ছে। ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র (এফএফপি) নিয়ম ভাঙার কারণে স্পন্সরদের সঙ্গে করা চুক্তি থেকে ৩৭% অর্থ কেটে নেয়ার কথা বলেছে উয়েফা। কাতার পর্যটন কর্তৃপক্ষ, কাতার ন্যাশনাল ব্যাংক, ওরেডু, বিআইএন স্পোর্টস এবং অ্যাসপটারের সঙ্গে চুক্তি সই হয়েছে পিএসজির।

ফুটবল লিক্সে প্রকাশিত পরিসংখ্যানের সাথে এই তথ্যটি মিলে যায় এবং এ থেকে বোঝা যাচ্ছে, ইউএসএফএ’র শাস্তি থেকে বাঁচতে পিএসজির ১৭০ মিলিয়ন ইউরো প্রয়োজন।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে প্রাপ্ত আয় এই চাপ থেকে কিছুটা রক্ষা করবে পিএসজিকে। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ থেকে যেখানে ১৮ মিলিয়ন ইউরো আয় করেছিল, এবার সেখানে ৮০ মিলিয়নের নিশ্চয়তা দিয়েছে পিএসজি। তারপরও শাস্তি এড়াতে ক্লাবটির দরকার আরও ৯০ মিলিয়ন ইউরো। ফলে এই বিশাল অর্থ জোগাড় করতে দুই তারকার একজনকে বিক্রি না করে বিকল্প পথ খুব কমই দেখা যাচ্ছে পিএসজির জন্য।

এক্ষেত্রে অবশ্য অতিরিক্ত জরিমানাও অন্তর্ভুক্ত নয়। তদন্তে যদি নেইমার ও এমবাপের স্থানান্তর চুক্তিতে অনিয়ম খুঁজে পায়, তাহলে পিএসজির ব্যালেন্স শীটকে তা আরও বেশি আঘাত করবে।

ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র অনিয়মের কারণে ২০১৪ সালেও ৬০ মিলিয়ন ইউরো জরিমানা দিতে হয় পিএসজিকে। জরিমানার অর্থ তাদের তিন কিস্তিতে পরিশোধ করতে হয়েছিল।

Tags: কাইলিয়ান এমবাপেনেইমারলিড স্পোর্টস
Previous Post

ফেনীতে বিএনপি নেতার বাড়ির পাশ থেকে বিপুল অস্ত্র উদ্ধার

Next Post

নির্বাচন ঘিরে খুলনায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা

Next Post
খুলনা-নির্বাচন-নিরাপত্তা

নির্বাচন ঘিরে খুলনায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা

রোনালদোর ‘মিশন ইম্পসিবল’?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT