চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার গোল করলেন, করালেন, অপরাজিত ব্রাজিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 পূর্বাহ্ন 09, জুন 2021
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
নেইমার গোলের পর উদযাপন করছেন, ব্রাজিলের জার্সিতে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

চেনাছন্দে মাঠ মাতালেন নেইমার। দলের সেরা তারকা নিজে একটি গোল করলেন, সতীর্থকে দিয়ে করালেন একটি, বিশ্বকাপ বাছাইয়ে এবার প্যারাগুয়েকে হারিয়ে টানা ছয় জয়ে অপরাজিত থাকল ব্রাজিল।

কাতার বিশ্বকাপ-২০২২ এর লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে বুধবার সকালে প্যারাগুয়ের মাঠ থেকে ২-০ গোলের জয় তুলে ফিরেছে ব্রাজিল। নেইমারের সঙ্গে গোল করেছেন লুকাস পাকুয়েতা।

পূর্ণ তিন পয়েন্ট নিয়ে লাতিন টেবিলের বাছাইয়ে শীর্ষে যথারীতি ব্রাজিল, ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নামের পাশে। ভোরে কলম্বিয়ার মাঠে ২-২ গোলে ড্র করা আর্জেন্টিনা দুইয়ে, সমান ম্যাচে ১২ পয়েন্ট তাদের। ৯ পয়েন্ট নিয়ে তিনে ইকুয়েডর, তারা হেরে বসেছে পেরুর কাছে। ৮ পয়েন্ট করে নিয়ে গোলপার্থক্যে চারে উরুগুয়ে, পাঁচে কলম্বিয়া।

বিশ্বকাপ বাছাইয়ে ফিরে ইকুয়েডরের বিপক্ষে গোল করেছিলেন নেইমার, করিয়েছিলেনও। টানা দ্বিতীয় ম্যাচে একই সাফল্য পেলেন। শুরুতে নিজে জালের দেখা পেলেন, ম্যাচের চতুর্থ মিনিটেই। গ্যাব্রিয়েল জেসাসের বাড়ানো বলে রিচার্লিসনের শট আটকে গেলে ওঁত পেতে থাকা নেইমার সুযোগ কাজে লাগিয়ে জাল খুঁজে নেন।

ম্যাচের নবম মিনিটে ব্রাজিল গোলরক্ষক এডেরসনে আটকে যায় প্যারাগুয়ের একটি চেষ্টা। ২৫ মিনিটে দ্বিতীয় সুযোগ নষ্ট করে স্বাগতিকরা। ৩৩ মিনিটে নেইমারের প্রচেষ্টা প্যারাগুয়ে রক্ষণে আটকে যায়। প্রথমার্ধের যোগ করা সময়ে রিচার্লিসনের গোল অফসাইড ফাঁদে বাতিল হয়।

মধ্যবিরতির পর ফিরেই প্যারাগুয়ের একটি আক্রমণে দেয়াল হন এডেরসন। ৬০ মিনিটে রিচার্লিসনের সামনে দেয়াল স্বাগতিক গোলরক্ষক। ৮৮ মিনিটে আবারও দৃশ্যপটে এডেরসন, দারুণ এক সেভ করে।

নির্ধারিত সময়ের খেলা শেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নেইমারকে আর থামাতে পারেনি প্যারাগুয়ে। দারুণ এক ক্রসে বল বাড়িয়েছিলেন পিএসজি তারকা, তাতে জাল খুঁজে নেন পাকুয়েতা।

Tags: ইকুয়েডরকাতার বিশ্বকাপ-2022নেইমারপ্যারাগুয়েবিশ্বকাপ বাছাইব্রাজিলরিচার্লিসনলিড স্পোর্টস
Previous Post

এবার কলম্বিয়ায় পয়েন্ট হারাল মেসির আর্জেন্টিনা

Next Post

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত সফরে চাপের মুখে কমলা হ্যারিস

Next Post
কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত সফরে চাপের মুখে কমলা হ্যারিস

নরসিংদীতে গণপিটুনিতে দুই ডাকাতের মৃত্যু, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে 'গণপিটুনিতে' দুই 'ডাকাত' নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT