চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার-কাভানিতে মোনাকো বাধা পার পিএসজির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:08 পূর্বাহ্ন 27, নভেম্বর 2017
in স্পোর্টস
A A
পিএসজির খেলোয়াড়রা মাঠে একত্রিত, প্রস্তুত ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমান ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন মোনাকোকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি। এডিনসন কাভানি ও নেইমারের গোলে লিগের শক্ত প্রতিপক্ষকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি উনাই এমেরির দলের।

রোববার রাতের জয়ে লিগে ১৪ ম্যাচে অপরাজিত থাকা পিএসজি মোনাকো ও অলিম্পিক লিওঁর থেকে ৯ পয়েন্ট এগিয়ে শীর্ষস্থানটা সুসংহত করে রাখল। লিগ ওয়ানে পিএসজির পয়েন্ট ১৪ ম্যাচে ৩৮। ২৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে অলিম্পিক লিওঁর পেছনে তিনে মোনাকো।

ম্যাচের দ্বিতীয় মিনিটে নেইমারের বাড়ানো বলে কাইলিয়ান এমবাপে জাল খুঁজে না পেলে এগিয়ে যাওয়া হয়নি পিএসজির। মোনাকো থেকে ধারের নামে পিএসজিতে আসা এমবাপে সাত মিনিট পরে ক্রস বাড়িয়েছিলেন ড্রাক্সলারের দিকে, কিন্তু গোলে পরিসমাপ্তি ঘটেনি তার প্রচেষ্টা।

ম্যাচের ১৯ মিনিটে ড্রাক্সলারের বাড়ানো বলেই প্রতিপক্ষের গোলমুখ খোলেন দুর্দান্ত ফর্মে থাকা কাভানি। লিগে ১৬তম ও চলতি মৌসুমে নিজের ২২তম গোলটি করেন উরুগুয়ে তারকা।

পিএসজির খেলোয়াড়রা গোল উদযাপন করছে, নেইমার ও কাভানি মুখে হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যবিরতির পর এমবাপে-কাভানি ও নেইমারের সম্মিলিত প্রচেষ্টা গোলে রূপ দিতে পারেননি ব্রাজিলিয়ান তারকা, শট পোস্ট দুর্ভাগ্যে কাটা পড়ে।

ম্যাচের ৫২ মিনিটে স্পটকিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। লিগে ৮ম ও মৌসুমে ১৫ ম্যাচে ১৪তম গোল এটি তার।

পরে ৭৩ মিনিটে নেইমারের বাড়ানো বলে সাবেক সতীর্থ গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি এমবাপে। চার মিনিট পরে নেইমারের ক্রসে ফাঁকায় বল পেয়েও সুযোগ হাতছাড়া করেন কাভানি।

পিএসজির খেলোয়াড়রা গোলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের ৮১ মিনিটে একটি গোল ফিরিয়ে দেয় মোনাকো। হোয়াও মৌতিনহোর ফ্রি-কিক এমবাপের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়িয়ে যায়। সেটি অবশ্য পিএসজির পূর্ণ তিন পয়েন্ট রুখে দিতে পারেনি।

Tags: কাভানিনেইমারপিএসজিমোনাকো
Previous Post

মেসির গোল বাতিলের ভুল সিদ্ধান্তে জয়বঞ্চিত বার্সা

Next Post

শহীদ ডা. মিলন দিবস আজ

Next Post

শহীদ ডা. মিলন দিবস আজ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাণি সম্পদের চিকিৎসার অভাবে দুগ্ধ খামারিদের চরম সংকট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT