চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার’সহ যাদের নিয়ে কোপা আমেরিকায় নামছে ব্রাজিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:02 অপরাহ্ন 10, জুন 2021
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল দল কোপা আমেরিকা জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে টানা ছয় জয়ে অপরাজিত ব্রাজিল। কয়েকদিনের ব্যবধানে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে দারুণ দুটি জয় তুলেছে সেলেসাওরা। ঘরের মাঠে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে সেই দলটির উপরই আস্থা রাখলেন কোচ টিটে।

কোপায় ব্রাজিল খেলোয়াড়রা নামবেন কিনা সেই শঙ্কা কেটে গেছে বুধবারই। আনুষ্ঠানিক বিবৃতি এসেছে অসন্তুষ্টি থাকলেও জাতীয় দলের জার্সিতে নামতে কখনোই আপত্তি নেই কাসেমিরো-নেইমারদের। এরপরই এলো ২৪ সদস্যের স্কোয়াড।

ব্রাজিল টানা দ্বিতীয়বারের মতো কোপার আয়োজক হচ্ছে। ঘরের মাঠে পাঁচবার কোপা আয়োজন করে পাঁচবারই শিরোপা রেখে দিয়েছে দেশটি। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তারাই।

আসছে ১৩ জুন ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের ম্যাচ দিয়ে পর্দা উঠবে শতবর্ষী প্রতিযোগিতাটির। ১৪ জুন আর্জেন্টিনার টুর্নামেন্ট শুরু হবে চিলির বিপক্ষে।

টুর্নামেন্টের ফাইনাল গড়াবে রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে, পর্দা নামা ম্যাচটি ১০ জুলাই।

স্বাগতিকদের গ্রুপ বি-তে আছে কলম্বিয়া, ইকুয়েডর ও পেরু। আর্জেন্টিনার গ্রুপ এ-তে চিলির পাশাপাশি আছে বলিভিয়া, প্যারাগুয়ে ও উরুগুয়ে।

কোপা আমেরিকার ব্রাজিল দল

গোলরক্ষক: অ্যালিসন, এডেরসন, ওয়েভারটন।
ডিফেন্ডার: মার্কুইনহোস, থিয়াগো সিলভা, দানিলো, ফেলিপে, রেনান লোদি, এমারসন, অ্যালেক্স সান্দ্রো, এডের মিলিতাও।
মিডফিল্ডার: কাসেমিরো, ফ্যাবিনহো, ফ্রেড, লুকাস পাকুয়েতা, ডগলাস লুইস, এভারটন রিবেইরো।
ফরোয়ার্ড: নেইমার, রবের্তো ফিরমিনো, রিচার্লিসন, গ্যাব্রিয়েল বারবোসা, গ্যাব্রিয়েল জেসাস, ভিনিসিয়াস জুনিয়র, এভারটন।

Tags: কনমেবলকাসেমিরোকোপা আমেরিকাকোপা আমেরিকা ২০২১নেইমারব্রাজিলরিচার্লিসনলিড স্পোর্টস
Previous Post

রাশিয়াকে সতর্ক করলেন বাইডেন

Next Post

হাতে বাকি ২১ দিন, ‘মিশন: ইম্পসিবল সেভেন’ নিয়ে চরম বিপাকে টম ক্রুজ

Next Post
Filming of a scene with a man on a motorcycle and crew members on a narrow street. Channel i News - চ্যানেল আই নিউজ

হাতে বাকি ২১ দিন, 'মিশন: ইম্পসিবল সেভেন' নিয়ে চরম বিপাকে টম ক্রুজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্মের নামে কেউ যেন জঙ্গিবাদে না জড়ায়: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT