চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারদের পর পিএসজির আরও ৩ জনের করোনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:24 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
পিএসজির ফুটবল দল চ্যাম্পিয়নশিপ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার, অ্যাঙ্গেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসের কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা আগেই জানিয়েছে পিএসজি। তাদের সঙ্গে অবকাশ কাটাতে যাওয়া কেইলর নাভাস, আন্দ্রে হেরেরা ও মাউরো ইকার্দিকে নিয়ে আছে শঙ্কা। নাম উল্লেখ না করলেও নেইমারদের পর নতুন করে আরও তিনজনের করোনা সংক্রমণের কথা জানিয়েছে প্যারিস জায়ান্টরা।

নতুন তিনজনসহ পিএসজির ডেরায় এখন করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৬ জনে। পিএসজি বৃহস্পতিবার রাতে টুইটার পোস্টে নিশ্চিত করেছে, সংখ্যাটা এখন ছয়। সূত্রের বরাতে ইএসপিএন এফসি জানাচ্ছে, শনাক্ত নতুন তিনজন কোচিংস্টাফ।

নতুন মৌসুম শুরুর আগে সমুদ্রসৈকতে অবকাশে যেয়ে করোনা আক্রান্ত হয়ে ফেরেন শনাক্ত হওয়া পিএসজির প্রথম তিনজন খেলোয়াড়। যার একজন নেইমার। ব্রাজিল তারকার সংক্রমিত হওয়ার খবর বুধবার নিশ্চিত করে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।

পিএসজির আক্রান্ত আগের অন্য দুজন আর্জেন্টাইন অ্যাঙ্গেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেস, যাদের সংক্রমণের কথা নেইমারের খবরের দুদিন আগে জানিয়েছিল ক্লাবটি। সঙ্গে শঙ্কার কথা আসে কেইলর নাভাস, আন্দ্রে হেরেরা ও মাউরো ইকার্দিকে নিয়ে।

ফ্রেঞ্চ সংবাদমাধ্যম লে’কিপে গত সোমবার জানায়, পিএসজির কোভিড শনাক্ত ও শঙ্কায় থাকা খেলোয়াড়দের সকলেই স্প্যানিশ আইল্যান্ড অব ইবিজা দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হারের পর নতুন মৌসুমের আগে সমুদ্রসৈকতে সময় কাটাতে যান তারা। প্রত্যেকে এখন আইসোলেশনে আছেন।

নতুন মৌসুম শুরুর আগে বড় ধাক্কাই খেল লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। আসছে ১০ সেপ্টেম্বর লিগ টাইটেল ধরে রাখার মিশনে নামার অপেক্ষায় পিএসজি। অবস্থা এখন এমন দাঁড়িয়েছে, লিগ শুরুর এক-দুটি ম্যাচ হয়ত পিছিয়ে দেয়ার আবেদনই করতে হবে ক্লাবটিকে।

সুযোগ অবশ্য থাকছে লিগের নিয়মেই। কোনো ক্লাবের চার বা ততোধিক খেলোয়াড় করোনা সংক্রমিত হলে ম্যাচ পেছানোর আবেদন করা যায়। ভাইরাস আক্রমণে কাবু হয়ে আছে লিগ ওয়ানের আরও কিছু ক্লাব, মন্টেপিলিয়ের ও লিওঁ আছে বেশি ঝুঁকিতে।

Tags: ইকার্দিকরোনাকরোনাভাইরাসনাভাসনেইমারপিএসজিলিড স্পোর্টস
Previous Post

ইউএনও’র হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: ওবায়দুল কাদের

Next Post

অ্যালেন-নাদিয়া-মিতুল যখন দশম শ্রেণির ছাত্র!

Next Post
তিনজন স্কুল ছাত্র বন্ধু হাসি-মজা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যালেন-নাদিয়া-মিতুল যখন দশম শ্রেণির ছাত্র!

পানি সম্পদ প্রতিমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করেছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT