চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারদের নিয়ে কী ভাবছে ব্রাজিলের সাধারণ মানুষ

এস এম ইউসুফ রুবেল by এস এম ইউসুফ রুবেল
11:28 পূর্বাহ্ন 22, জুন 2018
in প্রবাস সংবাদ, ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিল থেকে: হেক্সা জয়ের মিশন নিয়ে রাশিয়ায় যাওয়া দল প্রথম ম্যাচে শক্তিশালী সুইসদের সঙ্গে ড্র করলেও মনোবল হারায়নি ব্রাজিলের স্থানীয় অধিবাসীরা। ব্রাজিলের সাও পাওলো, ইসপিরিত সান্তোষ ও পারানা ঘুরে কয়েকজন ব্রাজিল নাগরিকের সঙ্গে কথা বললে তারা এ মনোভাবই জানান। দেশের খেলোয়াড়দের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তাদের।

সাও পাওলোতে শখের বশে ব্রাজিলের পতাকা ও বিশ্বকাপ সামগ্রী বিক্রি করেন ফাবিও (৬৫)। ষষ্ঠবারের মতো তার দেশ বিশ্বকাপ জিতবে এই আশায় সাও পাওলোর রাস্তায় ব্রাজিলের পতাকা হাতে গলি গলি ফেরি করে ফিরছেন প্রিয় পতাকা। পতাকা খুব একটা বিক্রি না হলেও ৪/৫টা যা বিক্রি হয়, তাতেই খুশী তিনি।

ফাবিও মনে করেন, রাশিয়ার আবহাওয়া ব্রাজিলের একমাত্র সমস্যা। সেই শীত প্রধান আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগলেও ঘুরে দাড়াবে ব্রাজিল। প্রিয় নেইমার যথাসময়ে জ্বলে উঠবেন বলে আশাবাদী ফাবিও। নেইমারের হাতেই উঠবে বিশ্বকাপ শিরোপা।

ইসপিরিত সান্তোষের রাস্তায় টহলরত ড্যানিয়েল ও জেরি নামের দুই পুলিশ সদস্যও আত্মবিশ্বাসী তাদের দলের প্রতি। পেশাগত দায়িত্ব পালনের মাঝেই দলেও প্রতিটি খেলা দেখার আশা করছেন তারা। এছাড়াও প্রায় সব খেলার খবর রাখছেন। প্রিয় খেলোয়াড় নেইমার ইনজুরি কাটিয়ে ধীরে ধীরে ফর্মে ফেরায় আশাবাদী তারা।

বিশ্বকাপ চলাকালীন সময়ে ব্রাজিলের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক স্বাভাবিক থাকায় স্বস্তিও জানান ওই দুই পুলিশ সদস্য।

তৈরি পোশাক ব্যবসায়ী ব্রাজিলিয়ান তরুণী ক্লারা, থাকেন পারানা রাজ্যের কুরিচিবা শহরে। নিজ দেশ ব্রাজিলের সমর্থক হলেও পর্তুগালের সুপারস্টার রোনালদো ভক্ত তিনি। ব্রাজিলের বিশ্বকাপ জয়ের বিষয়ে পূর্ণ আশাবাদ থাকলেও পর্তুগালের খেলাতেও নজর রাখছেন এই তরুণী।

তৈরি পোশাক ব্যবসায়ী ব্রাজিলিয়ান তরুণী ক্লারা
তৈরি পোশাক ব্যবসায়ী ব্রাজিলিয়ান তরুণী ক্লারা

ক্লারার ধারণা, ব্রাজিল সব বাঁধা কাটিয়ে বিশ্বকাপ জয় করে দেশে ফিরবে। প্রতিটি দেশের খেলোয়াড়ই আলাদা করে নেইমারের উপরে নজর রাখায় সে বেশি একটা সুবিধা করতে পারছে বলে জানান তিনি। তবে ঠিক সময়ে দেশের জন্য ভালো খেলবে নেইমার।

রিও ডি জানেইরোর বিভিন্ন সুপার মার্কেট সেজেছে হলুদ-সবুজ পতাকায়। বিভিন্ন পণ্যের মোড়কে বিশ্বকাপের ছোঁয়া আর নানা অফার।

রিও ডি জানেইরোর বিভিন্ন সুপার মার্কেট সেজেছে হলুদ-সবুজ পতাকায়
রিও ডি জানেইরোর বিভিন্ন সুপার মার্কেট সেজেছে হলুদ-সবুজ পতাকায়

বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশে যেমন গাছে-ছাদে ব্রাজিলের পতাকা দেখা যায়, ব্রাজিলে ঠিক সেভাবে দেখা না গেলেও গলিতে মহল্লায় ও বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রে হলুদ-সবুজের ছোয়া দেখা যায়। নিজ দেশের জার্সি গায়ে রাস্তায় হেঁটে যেতে দেখা যায় ব্রাজিলিয়ানদের।

ব্রাজিলের রাস্তায় মা-মেয়ে
ব্রাজিলের রাস্তায় মা-মেয়ে

শুধু বিশ্বকাপ না সারাবছর ধরেই ব্রাজিলের যে ফুটবল উন্মাদনা তা বিশ্বকাপের সময় আরও বেড়ে যায়। স্বাভাবিক ভাবেই তারা নিজ দেশের সমর্থনে ব্রাজিলে বিভিন্ন পাব-বার, থিয়েটার হল ও খোলা জায়গার বড় পর্দায় দলের খেলা দেখে। দল জিতলে একসঙ্গে আনন্দ করে আর খারাপ খেললেও একে অন্যকে জড়িয়ে ধরে সমবেদনা জানায়। ফুটবল ধর্মের অনুসারি এই ব্রাজিলিয়ানদের এবারের বিশ্বকাপ প্রত্যাশা কতটুকু বাস্তবে রূপ নেয়, তা দেখতে অপেক্ষা করতে হবে।

Tags: ব্রাজিলরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপ
Previous Post

বিদেশি পর্যটক টানতে পারেনি ‘ভিজিট বাংলাদেশ’ বর্ষ ক্যাম্পেইন

Next Post

শঙ্কার মাঝেই নেইমারের ভিডিও বার্তা

Next Post

শঙ্কার মাঝেই নেইমারের ভিডিও বার্তা

ডিভোর্স হয়েছে, তাই ঈদের নাটকে নেই তাসনুভা তিশা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT