চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে রিয়ালের ৩৫ কোটির প্রস্তাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:07 পূর্বাহ্ন 09, জুন 2018
in ফুটবল, স্পোর্টস
A A

নেইমারের জন্য ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়তে চাইছে রিয়াল মাদ্রিদ। পিএসজিকে এজন্য তারা ৩০ কোটি ৭০ লাখ পাউন্ড বা ৩৫ কোটি ইউরো দিতে রাজি।

স্প্যানিশ ও ফরাসি মিডিয়ার খবর, পিএসজির সঙ্গে নেইমারের যে চুক্তি তাতে নাকি একটা শর্ত আছে। সেটা হল ১ সেপ্টেম্বরের পর অর্থাৎ ট্রান্সফার উইন্ডোর পর নেইামরকে ছেড়ে দিতে পারে ৩০ কোটি ইউরো বিনিময়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে রিয়াল ৩৫ কোটি ইউরো দিয়ে নেইমারকে দলে আনতে চায়।

এই আলোচনার মধ্য আবার রিয়ালের সহ-অধিনায়ক ও নেইমারের জাতীয় দলের সতীর্থ মার্সেলো বলেছেন, ‘নেইমার ও রোনালদোকে একই দলে খেলতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।’

কিন্তু রোনালদো নিজেই তো রিয়াল ছাড়তে চাইছেন। সেক্ষেত্রে কীভাবে দুই তারকা একই দলে খেলবেন? জবাবে মার্সেলো বলেছেন, ‘দলের সবাই চাইছে রোনালদো ক্লাবে থাকুক। আর রিয়ালে নেইমারের জন্য দরজা খোলা। ক্লাবের প্রেসিডেন্ট বহু আগে থেকেই এটা বলেছেন। ফলে নেইমার ও রোনালদোকে এক সঙ্গে খেলতে দেখা অসম্ভব কিছু নয়।’

টান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়েই বার্সেলোনা থেকে নেইমারকে দলে নেয় পিএসজি। তখন ২২ কোটি ৪০ লাখ ইউরো খরচ করেছিল প্যারিস সাঁ সাঁ। তবে নেইমারের জন্য রিয়াল এখন এর চেয়ে অনেক বেশি অর্থ খরচ করতে রাজি। আর এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা থাকতে পারে নেইমারের স্পন্সর নাইকির। এমনটাই খবর ব্রাজিল-স্পেন ও ফ্রান্স এই তিন দেশের মিডিয়ার।

স্প্যানিশ মিডিয়ার দাবি, ২০২০ সালে রিয়ালের স্পন্সর অ্যাডিডাসকে সরিয়ে প্রধান স্পন্সর হতে যাচ্ছে নাইকি। তার নাইকি নেইমারের অর্থের ভার বহন করতে পারে।

তবে অন্য একটি প্রশ্ন উঠছে। নেইমারকে বছরে ৪ কোটি ৫০ লাখ ইউরো বেতন দিতে হবে রিয়ালকে। রোনালদোর বর্তমান বেতন ২ কোটি ১০ লাখ ইউরো। দুই তারকার জন্য এই বিশাল পরিমাণ অর্থ কি রিয়াল খরচ করবে, নাকি রোনালদোকে ছেঁটে ফেলবে তারা?

রিয়াল প্রেসিডেন্ট নেইমারকে ক্লাবে আনতে নাছোরবান্দা। তাই রোনালদোকে শেষ পর্যন্ত নাও রাখতে পারে রিয়াল।

Tags: নেইমাররাশিয়া বিশ্বকাপ ২০১৮রিয়াললিড স্পোর্টস
Previous Post

অভিযানের মধ্যেও আসছে ইয়াবা

Next Post

চীনা হ্যাকারদের হাতে মার্কিন নৌবাহিনীর অতি গোপন তথ্য

Next Post
মার্কিন নৌবাহিনী- চীনা হ্যাকার-সাবমেরিন

চীনা হ্যাকারদের হাতে মার্কিন নৌবাহিনীর অতি গোপন তথ্য

ওয়ানডেতে ৪৯০ রান তুলে কিউই মেয়েদের বিশ্বরেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT