চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে আচরণ শেখাতে বসবেন ব্রাজিল কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:47 অপরাহ্ন 21, মে 2019
in ফুটবল, স্পোর্টস
A A

সদ্য শেষ হওয়া ক্লাব মৌসুমে আচরণ দিয়ে বেশ বদনাম কুড়িয়েছেন নেইমার। চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ ওয়ানে- দুই জায়গায়ই সমান তিন ম্যাচ করে নিষিদ্ধ হয়েছেন! অবস্থা এখন এমন যে, নিজ দেশেও বেশ নিন্দিত হচ্ছেন ব্রাজিল অধিনায়ক। দাবি উঠেছে তার অধিনায়কত্ব কেড়ে নেয়ারও। এমন অবস্থায় অধিনায়কের উগ্র আচরণের রাশ টানতে তার সঙ্গে বসতে চান ব্রাজিল কোচ টিটে।

চ্যাম্পিয়ন্স লিগে নেইমার নিষেধাজ্ঞা পেয়েছেন রেফারিকে গালি দিয়ে। আর লিগ ওয়ানে শাস্তি পাওয়ার কারণ কাপ ফাইনালে হাত তুলেছিলেন দর্শকের গায়ে। দুই কারণে এখন প্যারিসে যেমন সমালোচনার কারণ হয়েছেন, তেমনি নেইমার এখন নিন্দার পাত্র ব্রাজিলিয়ানদের কাছেও। সাবেকদের কেউ কেউ দাবিও তুলেছেন, নেইমারকে অধিনায়কত্ব দেয়া মানে সমর্থকদের ভুল বার্তা পৌঁছে দেয়া।

নিষেধাজ্ঞায় মৌসুম আগেই শেষ হওয়ায় নেইমারের মিলেছে অপ্রত্যাশিত ছুটি। সামনে স্বদেশে কোপা আমেরিকার আসর থাকায় একটু আগেভাগেই অনুশীলনের সুযোগ থাকছে ব্রাজিল অধিনায়কের সামনে। তবে যে পরিমাণ বদনাম কুড়িয়েছেন, মাঠে নামার আগে অধিনায়কের সেই আচরণ শুধরে নেয়ারই সঠিক মনে করছেন কোচ। সংবাদ সম্মেলনে সেটি বলেও বসলেন টিটে।

‘নেইমার একটা ভুল করেছে, যেটা তার দোষ। আমি নেইমারের সঙ্গে এই বিষয়ে কথা বলতে চাই। তার আচরণ নিয়েও কথা বলতে চাই।’

‘আমি নেইমারের সঙ্গে যেভাবে একজন ব্রাজিলিয়ান কোচ হিসেবে কথা বলবো, তেমনি বলবো একজন মানুষ হিসেবেও। প্রধানত নীতি আর আচরণ নিয়েই কথা হবে।’

‘মূল বিষয় হল, নেইমারের সঙ্গে মত বিনিময় করা। ডগলাস কস্তার সঙ্গেও আমি এমন কথা বলেছিলাম (জুভেন্টাস তারকা দর্শকের দিকে থুতু ছিটিয়ে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন)। খেলোয়াড়দের আচরণগত সমস্যা শিক্ষাগত আচরণের অভাব বলেই মনে করা হবে।’

Tags: টিটেনেইমারব্রাজিলব্রাজিল কোচলিড স্পোর্টস
Previous Post

কুষ্টিয়ায় শিক্ষিকা ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

Next Post

উৎসসহ ৩৪ পয়েন্টে ওয়াসার পানি পরীক্ষার নির্দেশ

Next Post

উৎসসহ ৩৪ পয়েন্টে ওয়াসার পানি পরীক্ষার নির্দেশ

স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT