চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারও বলছেন, এমবাপে বিশ্বসেরার দৌড়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:06 অপরাহ্ন 20, জুলাই 2018
in ফুটবল, স্পোর্টস
A A

নেইমার ও কাইলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদ তাদের রাডার ভালোমতোই তাক করে রেখেছে পিএসজির দুই ফুটবলারদের দিকে। দুজনেই নাকি বেশ আগ্রহী রিয়ালে যেতে! অবশ্য ‘এসব গুঞ্জন’ -বলে আরেকবার উড়িয়ে দিয়েছেন নেইমার। জানিয়েছেন, কোথাও যাচ্ছেন না পিএসজি ছেড়ে, সঙ্গে সতীর্থ হিসেবে ধরে রাখতে আগ্রহী এমবাপেকেও। সামনে যার বিশ্বসেরা হওয়ার পথ দেখছেন ব্রাজিলিয়ান তারকা।

জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালাকে পেতে বেশ আগ্রহী পিএসজি। তাকে পেলেই ছেড়ে দেয়া হবে নেইমারকে! এমন খবর চাউর ফ্রেঞ্চ মিডিয়ায়। কিন্তু এমবাপেকে কোনভাবেই ছাড়া হবে না। সংবাদ মাধ্যমে এই যখন আলোচনা, নেইমার তখন সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন প্যারিস ছেড়ে কোথাও যাচ্ছেন না।

‘আমি থাকছি। পিএসজির সঙ্গে আমার একটা চুক্তি আছে আর এখানে একটা চ্যালেঞ্জ, নতুনত্ব ও বেশি বেশি গোল করতে এসেছি। আমি আমার মন বদলাবো না। আশা করি দারুণ একটা মৌসুম কাটবে সামনে। সঙ্গে সাফল্যও। গণমাধ্যম গুঞ্জন রটাতে ভালোবাসে। কিন্তু সকলেই জানে পিএসজির জন্য আমি কতটা ভাবি।’ -ফক্সস্পোর্টসকে এমনটাই বলেছেন নেইমার।

সঙ্গে সতীর্থ এমবাপেকে প্রশংসায় ভাসাতেও কার্পণ্য করেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বিশ্বকাপজয়ী ফ্রান্স ফরোয়ার্ডের সঙ্গে আবারও মাঠে নামার অপেক্ষার কথাও জানিয়েছেন বিশ্বের সর্বোচ্চ দামি ফুটবলার, ‘ও অসাধারণ একজন ফুটবলার। আমরা একে অপরকে ভালো করে চিনি। সে বিশ্বকাপ জেতায় আমি দারুণ খুশি।’

‘আমি বিশ্বাস করি আগামী কয়েক বছরের মধ্যেই সে বিশ্বসেরা হওয়ার দৌড়ে থাকবে। তার সঙ্গে আবার খেলতে পারাটা হবে দারুণকিছু। আমরা প্রায় প্রতিদিনই কথা বলি, এমনকি বিশ্বকাপের সময়ও বলেছি।’ যোগ করেন নেইমার।

বিশ্বসেরার খেতাবটা নেইমারের অর্জনের খাতায় যুক্ত হবে। সেজন্যই নাকি মেসির ছায়া থেকে বেরিয়ে নতুন চ্যালেঞ্জে পিএসজি পাড়ি জমিয়েছেন নেইমার। সেখানে যেয়ে মৌসুমটা দারুণ শুরু করেছিলেন। চোটে পড়ে অবশ্য শেষদিকে তুলির আঁচড়টা দিতে পারেননি। এবার অপূর্ণতা ঘোচাতে চান। আবার বলছেন এমবাপেও বিশ্বসেরা হওয়ার পথেই। লড়াইটা তাহলে জমলই! মেসির ছায়া থেকে বেরিয়ে এমবাপের ছায়ার ঢাকা না পড়তে নেইমারের সেরাটা নিশ্চয় আরও বেশি করেই পারফরম্যান্সে উঠে আসবে।

Tags: কাইলিয়ান এমবাপেনেইমারলিড স্পোর্টস
Previous Post

জয়ের নিশ্চয়তা নিয়ে নির্বাচনে আসতে চায় বিএনপি: কাদের

Next Post

তাপদাহ থাকতে পারে আরও দুইদিন

Next Post

তাপদাহ থাকতে পারে আরও দুইদিন

টাইগারদের নতুন ব্যাটিং পরামর্শক ম্যাকেঞ্জি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT