চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নূর হোসেনের রক্তের সঙ্গে প্রতারণা করেছে আওয়ামী লীগ: খালেদা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:18 পূর্বাহ্ন 09, নভেম্বর 2015
in রাজনীতি
A A

নূর হোসেনের স্বপ্ন আজও সফল হয়নি, দেশে একতরফা নির্বাচনের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। আওয়ামী-যুবলীগের এই কর্মী প্রাণ দিয়েছিলেন স্বৈরাচারের পতন এবং গণতন্ত্রের দাবিতে। অথচ সেই স্বৈরাচার এখন সরকারেরই সহযোগী। এর মাধ্যমে নিজ দলের কর্মীর রক্তের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

যুক্তরাজ্যে অবস্থানকারী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে পাঠানো বাণীতে এ কথা বলেন ।

খালেদা জিয়া বলেন,“৮০’র দশকে স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ঘটনাপ্রবাহে নূর হোসেন একটি অবিস্মরণীয় নাম। যে স্বপ্ন চোখে নিয়ে জীবন উৎসর্গ করে ছিলেন নূর হোসেন, তাঁর সে স্বপ্ন আজো পুরোপুরি সফল হয়নি। ১৯৯০ এর মুক্ত হওয়া গণতন্ত্র আবার শৃংখলিত হয়েছে। ষড়যন্ত্র চলছে এদেশ থেকে গণতন্ত্রকে চিরতরে নির্বাসনে দেয়ার, একতরফা নির্বাচন করে বেনামী একদলীয় সরকার ব্যবস্থা পুনরায় চালু করার গোপন চক্রান্ত এখন স্পষ্ট হয়ে উঠেছে।

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শহীদ নুর হোসেন আমাদের প্রেরণা। তাঁর দৃষ্টান্ত অনুসরণ করে একটি মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পেতে সচেষ্ট হতে হবে।

কিন্তু দুর্ভাগ্য হলো সেদিনের পতিত স্বৈরাচার বর্তমান বিনাভোটের সরকারেরই সহযোগী। এতে কি নুর হোসেনের আত্মা শান্তি পায় ? নুর হোসেন আওয়ামী যুবলীগের কর্মী ছিলেন। নিজ দলের কর্মীর রক্তের সাথে এটা কি প্রতারণা নয় ?”

উল্লেখ্য, ১৯৮৭ সালের ১০ই নভেম্বর দেশের দুটি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ সম্মিলিতভাবে স্বৈরশাসক এরশাদের পতনের লক্ষ্যে ঢাকা অবরোধ কর্মসূচির ঘোষনা করে। অবরোধ কর্মসূচীর অংশ হিসেবে ঢাকায় একটি মিছিলে নূর হোসেন অংশ নেন এবং প্রতিবাদ হিসেবে বুকে পিঠে সাদা রঙে লিখিয়ে নেন ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ ।

মিছিলটি ঢাকা জিপিও-র সামনে জিরো পয়েন্টের কাছাকাছি আসলে স্বৈরশাসকের মদদপুষ্ট পুলিশবাহিনীর গুলিতে প্রাণ হারান নূর হোসেন।

Tags: খালেদা জিয়ানূর হোসেন দিবসবিএনপি
Previous Post

শ্রীনির অপসারণ খারাপের হাত থেকে ক্রিকেটের মুক্তি: কামাল

Next Post

জিম্বাবুয়েকে ২৪২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

Next Post

জিম্বাবুয়েকে ২৪২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

সানি-মাশরাফির জোড়া আঘাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT