চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নূর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:31 অপরাহ্ন 12, নভেম্বর 2015
in অন্যান্য, অপরাধ
A A

বহুল আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম শহিদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে ভারত থেকে ফিরিয়ে আনার পর শুক্রবার সকালে র‌্যাব-১ এর কার্যালয়ে নূর হোসেনকে ওই হত্যাকাণ্ডের তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। এরপর তাকে নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হয়।

গতরাত (বৃহম্পতিবার) পৌনে ১২টার দিকে বেনাপোল সীমান্ত দিয়ে নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা হয়। ভারতের আইন-শৃঙ্খলা বাহিনী নূর হোসেনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে।

ভারতের পশ্চিমবঙ্গে ধরা পড়লে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র আইনে সেখানে মামলা হয়েছিলো। উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের পরে নূর হোসেনকে ফেরত আনার বিষয়টি পরিস্কার হয়েছে বলে সরকারি একাধিক সূত্রে জানা গেছে।

গত বছর ২৭ এপ্রিল ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর ছয়জনের এবং পরদিন আরও একজনের লাশ শীতলক্ষ্যায় ভেসে ওঠে।

ঘটনার পর নজরুলের পরিবার নূর হোসেনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনলেও তখন পুলিশ তাকে গ্রেপ্তার করেনি।

৩০ এপ্রিল লাশ উদ্ধারের পর নূর হোসেনকে আর এলাকায় দেখা যায়নি। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় ছয়টি হত্যাসহ ২৪টি মামলা রয়েছে।

Tags: নারায়নগঞ্জে সাত খুননূর হোসেনসাত খুন
Previous Post

পাবলিক পরীক্ষার রেজাল্ট নিয়ে ভেজাল চিন্তা

Next Post

মালয়েশিয়ায় শিরদাঁড়া শীতল করে দেওয়া যে ঘটনা

Next Post

মালয়েশিয়ায় শিরদাঁড়া শীতল করে দেওয়া যে ঘটনা

জাপানী নাগরিক হত্যায় তিন সন্দেহভাজন আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT