চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুসরাত হত্যার বিচারের দাবিতে দেশজুড়ে মানববন্ধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:30 অপরাহ্ন 13, এপ্রিল 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নুসরাত হত্যা-মানববন্ধন

ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার বিচার এবং হত্যাকারীদের শাস্তির দাবিতে রাজধানীসহ দেশজুড়ে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।

রাজধানী ঢাকায় গণভবন থেকে বঙ্গভবন এলাকা জুড়ে শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, নারী অধিকার সংগঠন এবং এনজিও’র উদ্যোগে পালিত হলো এই কর্মসূচি।

দীর্ঘ এ মানববন্ধন আসাদগেট, কলাবাগান, সায়েন্স ল্যাবরেটরি, এলিফেন্ট রোড, বাটা সিগন্যাল হয়ে কাঁটাবন, শাহবাগ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, হাইকোর্ট, প্রেসক্লাব, পল্টন মোড়, দৈনিক বাংলা মোড় এবং রাজউক ভবন এলাকায় অনুষ্ঠিত হয়।নুসরাত হত্যা-মানববন্ধন

মানববন্ধনে আসাদগেট এলাকায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) কাফরুল থানা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কাফরুল থানা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মোহাম্মদপুর-আদাবর থানা, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মোহাম্মদপুর শাখা, ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, আনন্দদ্যুতি খেলাঘর আসর এবং ঘাসফড়িং খেলাঘর আসর ছিল।

অন্যদিকে জাতীয় প্রেসক্লাব এলাকায় কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট ফোরাম (বোয়াফ) সহ অন্যান্য বেশকিছু প্রতিষ্ঠান।নুসরাত হত্যা-মানববন্ধন

রাজধানী ছাড়াও নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার বিচার এবং এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফেনীসহ কয়েকটি জেলায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন।

ফেনীতে কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রলীগ। শহীদ মিনার চত্বরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জজের সঞ্চালনায় বিক্ষোভ পরবর্তী মানববন্ধনে সভাপতিত্ব করেন সভাপতি সালা উদ্দিন ফিরোজ। পরে নুসরাত হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ ও গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।নুসরাত হত্যা-মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন স্টুডেন্ট শাখা। কুষ্টিয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখা। নুসরাত এবং নোয়াখালীতে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের শাস্তির দাবিতে নোয়াখালীতে বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। নওগাঁয় মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।

Tags: ছাত্রীকে যৌন হয়রানিফেনীফেনী-মাদরাসা শিক্ষার্থীমানববন্ধনযৌন হয়রানি
Previous Post

অভিনব বাদ্যযন্ত্রে তারকাদের কণ্ঠে ‘এসো হে বৈশাখ’

Next Post

ট্রেনের গতিতে মেসিকে ধাক্কা দিয়েছিলেন স্মলিং!

Next Post

ট্রেনের গতিতে মেসিকে ধাক্কা দিয়েছিলেন স্মলিং!

যেভাবে শুরু মঙ্গল শোভাযাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT