চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুসরাতের মৃত্যু, তারকাদের প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:57 অপরাহ্ন 11, এপ্রিল 2019
in বিনোদন
A A

নুসরাত জাহান রাফি। ফেনীর সোনাগাজী উপজেলার মেয়ে। মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার মাধ্যমে যৌন হয়রানির শিকার হওয়ার পর এ বিষয়ে অভিযোগ করায় বোরকা পরা চারজন দুর্বৃত্ত নুসরাত জাহান রাফির গায়ে আগুন ধরিয়ে দেয়। ৮০ ভাগ পুড়ে যাওয়া শরীর নিয়ে গত কয়েকদিন ভর্তি ছিলেন ঢাকা মে‌ডি‌কেল ক‌লে‌জ হাসপাতালে। গত বুধবার রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নুসরাতের মৃত্যুর পর তার ধর্ষক ও খুনী মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়ে পুরো বাংলাদেশের মানুষ। বিশেষ করে সোশাল মিডিয়াতে নুসরাতের খুনের প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠে সব শ্রেণি পেশার মানুষ। তাতে সামিল হন দেশের তারকা অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতারাও। নুসরাতের খুনের বিচার দাবী করে প্রতিবাদে সামিল হওয়া সোশাল মিডিয়াতে দেয়া কিছু তারকাদের বক্তব্য:

অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াত লিখেন, ৮০ ভাগ পুড়ে যাওয়া শরীর নিয়েই সাহসের সঙ্গে মেয়েটি ডায়িং ডিক্লেয়ারেশন বলেছে- ‘আমি সারা বাংলাদেশের কাছে বলবো, সারা পৃথিবীর কাছে বলবো এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য। আমি এই অন্যায়ের প্রতিবাদ করবো…।’

অভিনেতা চঞ্চল চৌধুরী তার বক্তব্যে লিখেন, নুসরাত এর জন্য শোক, নুসরাত এর জন্য প্রার্থনা, নুসরাত এর জন্য প্রতিবাদ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী নুসরাতের খুনের বিচার দাবী করে লিখেন, অত্যাচারের সীমা ছাড়িয়ে যাচ্ছে…! নুসরাত হয়ত আমার মেয়ে সম, হয়ত আমার বোন। বিচার চাই!

হতাশামাখা কণ্ঠে অভিনেত্রী শাহনাজ খুশী লিখেন, এ নিঃস্বতার ভার কত হতে পারে, আমরা কি তা জানি? পরিমাপ করবার কোন যন্ত্র কি আছে? ফলাফলটা আগেই লিখেছিলাম,কিন্তু তারপর? নুসরাত, তোমার আগুনের তীব্রতা আমাদের গায়ে লেগেছিল, শুন্যতাও আমাদের তেমনি শুন্য করছে! কোন জবাব নাই আমাদের কারো কাছে!

অভিনেত্রী, নির্মাতা ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন লিখেন, আমি জানি না যে কীভাবে আমি জানি… কিন্তু আমি জানি। নুসরাত’এর অপমানের, নুসরাত’এর হত্যার বিচার হবে। হবেই হবে। এরপর হ্যাশট্যাগে নসুরাতের খুনের বিচার দাবী করে তিনি লিখেনে, ‘জাস্টিস ফর নুসরাত’।

নির্মাতা অরুণ চৌধুরী লিখেন, তোমার কাছে ক্ষমা চাই নুসরাত। এরপর হ্যাশট্যাগে লিখেন, ‘জাস্টিস ফর নুসরাত’

কিছুটা ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী আশনা হাবীব ভাবনা লিখেন, শুধুমাত্র আজকে সব নুসরাতকে নিয়ে। তারপর আবার আমরা ভুলে যাব সব। আবারও কোন মেয়েকে কেউ জ্বালিয়ে দিবে, কেউ রাস্তায় বুকে চাপ দিবে, রেপ করবে, মেরে ফেলবে। এসব শয়তানের বাচ্চাদের রাস্তায় সবার সামনে ফাঁসিতে ঝুলানো উচিত।

অভিনেত্রী জাকিয়া বারী মম লিখেন, নুসরাত আর আশ্চর্য আমরা।

‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপন লিখেন: আমি এই অন্যায় এর প্রতিবাদ করবো।

নুসরাতের হত্যাকাণ্ডের বিচার দাবীতে ফেসবুকে ‘জাস্টিস ফর নুসরাত’ নামে একটি ইভেন্ট ঘুরছে। আগামী ১৩ এপ্রিল নুসরাতের পক্ষে সেই ইভেন্টে একাত্বতা প্রকাশ করে ‘চোরাবালি’ খ্যাত নির্মাতা রেদওয়ান রনি বলেন, আমি যাচ্ছি শাহবাগে। আমার বোন নুসরাতের নৃশংসতার প্রতিবাদ করতে, খুনিদের সাজা নিশ্চিত করতে। ফেসবুকে ভার্চুয়াল দুনিয়ায় হুদাই আহা উহু না করে কে কে বিচার চাইতে রিয়েল ফিল্ডে নামতে প্রস্তুত হাত তোলেন!

নুসরাতের মৃত্যুতে অভিনেতা জায়েদ খান লিখেন, ক্ষমা করে দিও নুসরাত। তোমাকেও আমরা বাচাঁতে পারলাম না।

নুসরাতের মৃত্যুর পর প্রতিবাদের জোয়ারে সামিল হন চিত্রশিল্পী লুভনা চার্য। নিজের আঁকা একটি ছবি ফেসবুকে পোস্ট করে তিনি লিখেন, পুরানো একটা কাজ। আমাদের নীরবতা অপরাধ সংঘটনের সহায় হয়ে যায়।

এছাড়া বিপাশা হায়াত, জয়া আহসান, শবনম ফারিয়া, মেজবাউর রহমান সুমনসহ বেশ কয়েকজন তারকা সদ্য প্রয়াত নুসরাতের চিকিৎসাধীন অবস্থায় ভাইরাল হওয়া ছবিটি নিজেদের ফেসবুকের প্রোফাইলে রেখে প্রতিবাদে নিজেদের সমর্থন জারি রেখেছেন।

Tags: অনিমেষ আইচঅরুণ চৌধুরীআশনা হাবীব ভাবনাচয়নিকা চৌধুরীঢাকা অ্যাটাকতারকানুসরাতবিপাশা হায়াতমমরেদওয়ান রনিলিড বিনোদনশাওনশাহনাজ খুশী
Previous Post

বর্ষবরণে বসে নেই পাইকারি খেলনা ব্যবসায়ী

Next Post

গণসংহতি আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবকে নিবন্ধন দেয়ার নির্দেশ

Next Post
করোনা

গণসংহতি আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবকে নিবন্ধন দেয়ার নির্দেশ

৮ ম্যাচ নিষিদ্ধ অ্যাটলেটিকোর কস্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT