চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিয়ম মানেনি ‘ন ডরাই’, প্রযোজক বললেন ‘অনাকাঙ্ক্ষিত ভুল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 অপরাহ্ন 04, ডিসেম্বর 2019
in বিনোদন
A A

ঈদ ছাড়া বছরের অন্যান্য সময় দুটির বেশি সিনেমা মুক্তির নিয়ম নেই। যদি দু-এর অধিক সিনেমা মুক্তি দিতেই হয়, তবে ওইসব সিনেমা প্রযোজক নিজেদের মধ্যে আলোচনা করে মুক্তি দিতে পারেন।

গেল শুক্রবার (২৯ নভেম্বর) মুক্তি পেয়েছে তিন সিনেমা। অন্য দুই ছবি হলো কলকাতার ‘পাসওয়ার্ড’ এবং বাংলাদেশের ‘ইন্দুবালা’ নিয়ম মেনে মুক্তি পেলেও ‘ন ডরাই’ মুক্তির সময় নিয়ম মানেনি।

আর এ কারণে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি থেকে ৩০ নভেম্বর নোটিশ পাঠানো হয় ‘ন ডরাই’-এর প্রযোজককে। জবাবে প্রযোজক মাহবুবর রহমান রুহেল জানিয়েছেন, ‘এটি অনাকাঙ্ক্ষিত ভুল’।

তিনি নোটিশের উত্তরে লিখেছেন, আমি প্রযোজক হিসেবে নতুন এবং এই সংগঠনের নতুন সদস্য। অনেক নিয়ম এখনও আমার জানা নেই। তাই এটা অনাকাঙ্ক্ষিত ভুল। প্রযোজক সমিতির কাছে সুষ্ঠু সমাধান চাইছি, যাতে আগামীতে আরও সিনেমায় লগ্নি করতে পারি।’

এ প্রসঙ্গে প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, সমিতি থেকে নোটিশ পাঠিয়েছিলাম। তিনদিনের মধ্যে উত্তর চাওয়া হয়েছিল, এসেছে। এ মাসের শেষের দিকে নির্বাহি কমিটির মিটিং সিদ্ধান্ত নেয়া হবে।

স্টার সিনেপ্লেক্স প্রযোজিত তানিম রহমান অংশু পরিচালিত সিনেমা ‘ন ডরাই’ ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শরিফুল রাজ, সুনেরা, সাইদ বাবু, ওয়াসিম সিতার প্রমুখ।

স্টার সিনেপ্লেক্সের বিপণন বিভাগের সিনিয়র ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার এবং এসকেএস টাওয়ার মিলিয়ে মোট ১৭টি শো চলছে ‘ন ডরাই’-এর। আগামী শুক্রবার থেকে আরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তির প্রক্রিয়া চলছে।

Tags: ওয়াসিম সিতারন ডরাইপ্রযোজকলিড বিনোদনশরিফুল রাজসুনেরাস্টার সিনেপ্লেক্স
Previous Post

‘মন্ত্রী হয়ে আরেক মন্ত্রীর পদত্যাগ চাইতে পারি না’

Next Post

গ্রাহক বাড়লেও বেশির ভাগই নিষ্ক্রিয়

Next Post
মোবাইল ব্যাংকিং Mobile Banking Bangladesh

গ্রাহক বাড়লেও বেশির ভাগই নিষ্ক্রিয়

কারা চিকিৎসক

তখন একটাই স্লোগান ছিল ‘জয় বাংলা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT