চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিয়মিত বিরতিতে উইকেট পতনেও আশা জাগছে টাইগারদের

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
12:41 অপরাহ্ন 30, অক্টোবর 2016
in স্পোর্টস
A A

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিনে বড় লিডের টার্গেটে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে বাংলাদেশ। তবে উইকেট হারানোর মধ্যে আশা জাগছে বাংলাদেশের।  এরই মধ্যে ২৪৪ রানে এগিয়ে রয়েছে টাইগাররা। ৭ উইকেট হারিয়ে ২৬৮ তুলে মধ্যহ্নভোজের বিরতিতে গেছে দুদল। লিডটা ৩০০ প্রাস করতে পারলে ইংল্যান্ডর বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের ভাল সম্ভাবনা থাকবে বাংলাদেশের।

লিডটা ইংল্যান্ডের জন্য ধরাছোঁয়ার বাইরে নেয়ার টার্গেট নিয়ে মাঠে নামে।  ১২৮ রানে আর ৭টি উইকেট হাতে নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। ৫৯ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের ব্যাট করেন ইমরুল কায়েস। তবে পরে ৭৮ রান করে মঈন আলীর বলে আউট হন তিনি। ইমরুলের পর ফিরেন সাকিবও। একাধিকবার জীবন ফিরে পাওয়া সাকিব ৪১ রান করে আদিল রশিদের বলে বোল্ড হন।

সাকিব ফেরার পর ক্রিজে দেরি করেননি অধিনায়ক মুশফিকুর রহিমও। স্পিন সহায়ক উইকেটে তিনি আউট হয়েছেন পেস বলে খোঁচা মারতে গিয়ে। অধিনায়কের ব্যাট থেকে এসেছে মাত্র ৯ রান।

বাংলাদেশ ব্যাটসম্যানদের সবাই যেন ওয়ানডে মেজাজ নিয়ে ক্রিজে নামছেন। তার নমুনা রাখলেন সাব্বির রহমানও। টেস্টে যখন মাত্র তিন চলছে এবং দ্রুত ৩ উইকেট হারানোর পরও তিনি ব্যাট চালান ওয়ানডে স্টাইলে। পরে ১৭ বলে ১৫ রান করে করে রশিদের শিকার হন তিনি।

তৃতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে রান তুলেছে ১১৬। রানরেট চারের কাছাকাছি। শেষ চার ওভারে আবার রানরেট ৪ দশমিক ৪০।

এর আগে ৫০ রানে ৩ উইকেট হারানো ইংল্যান্ড দ্বিতীয় দিনের ব্যাট করতে এসে শুরুতেই টাইগার স্পিনারদের বোলিং তোপের মুখে পড়ে। স্কোর বোর্ডে ৯৬ রান যোগ হতেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। একটা  সময় ১৪৪ রানে ৮ উইকেট হারানো ইংলিশদের ২০০ রানের মধ্যে বেধে ফেলার স্বপ্ন দেখছিলো টাইগার ভক্তরা।

কিন্তু বাধসাধে ইংলিশ টেলএন্ডাররা। ক্রিস ওকস এবং আদিল রশিদের ৪৬ এবং ৪৪ রানের ইনিংসে ২০০ রানের কোঠা পার করে ইংলিশরা। শেষ পর্যন্ত ইংলিশদের প্রথম ইনিংস থামে ২৪৪ রানে। সর্বোচ্চ ৫৬ রান আসে জো রুটের ব্যাট থেকে।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬টি উইকেট দখল করেন ক্যারিয়ারে দ্বিতীয় বারের মতো টেস্ট ক্রিকেট খেলতে নামা মেহেদি হাসান মিরাজ। বাকি ৪টি উইকেটের মধ্যে ৩টি তাইজুল এবং ১টি সাকিবের দখলে।

Tags: ঢাকা টেস্ট
Previous Post

একবছরের জন্য নিষিদ্ধ হলেন প্রসূন আজাদ

Next Post

হ্যালোইনের গুগল ডুডলে মজার গেম

Next Post

হ্যালোইনের গুগল ডুডলে মজার গেম

ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে ‘শঙ্খচিল’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT