চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ১০ লাখ টাকা দিতে হাইকোর্টের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:07 অপরাহ্ন 30, জুলাই 2018
in আদালত
A A

রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের নিহত দুই শিক্ষার্থীর পরিবারের এক সপ্তাহের মধ্যে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা দিতে বাস মালিককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এছাড়াও ওই ঘটনায় আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের পাশাপাশি তার খরচও মালিককে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে নিহতের দুই পরিবারকে কেন দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজলের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ আদেশ দেন।

হাইকোর্ট তার আদেশে গাড়ির চালকদের ড্রাইভিং লাইসেন্স কোন যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয় এবং সড়কে চলাচলকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএ কী পদক্ষেপ নিয়েছে? সে বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করতে বিআরটিএ’কে নির্দেশ দিয়েছেন।

আর ওই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে একটি প্রতিবেদন আগামী ২ মাসের মধ্যে আদালতে দাখিল করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালকের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। আর এবিষয়ে পরবর্তী আদেশের জন্য ১২ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

রোববার দুপুরে ঢাকার বিমানবন্দর সড়কে রাজধানীর র‌্যাডিসন হোটেলের উল্টো দিকে কুর্মিটোলায় ফ্লাইওভারের ঢালে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহতরা হলেন- শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের মানবিক শাখার দ্বাদশ শ্রেণির আবদুল করিম এবং একাদশ শ্রেণির দিয়া খানম। এঘটনায় আহত হন আরও কয়েকজন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী একদল শিক্ষার্থী ফ্লাইওভারের গোড়ায় বাসের জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় মিরপুরের দিক থেকে আসা জাবালে নূর বাসটি ফ্লাইওভার দিয়ে নামার সময় শিক্ষার্থীদের ওপর উঠিয়ে দেয়।

এ ঘটনায় নিহত এক শিক্ষার্থীর বাবা মামলা দায়ের করেছেন। এরই মধ্যে ওই বাসের ড্রাইভার-হেলপারসহ ৪ জনকে আটক করা হয়েছে।

Tags: ক্ষতিপূরণবাসচাপাসড়ক দুর্ঘটনাসেমি লিডহাইকোর্ট
Previous Post

চলছে ভোট গণনা, আসছে ফলাফল

Next Post

বেশি উন্নয়ন আর কম গণতন্ত্রের অসভ্যতা

Next Post
সিটি কর্পোরেশন নির্বাচন-দিন গণনা

বেশি উন্নয়ন আর কম গণতন্ত্রের অসভ্যতা

ইচ্ছে করে-আমিও খুনী হই!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT