চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অালোয় আলোয় নিহতদের স্মরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:50 অপরাহ্ন 15, মার্চ 2018
in বাংলাদেশ
A A

নেপালের উড়োজাহাজ দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক দিবস পালনের দিনে রফিক জামান, তার স্ত্রী সানজিদা হক বিপাশা ও তাদের সন্তান অনিরুদ্ধসহ নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে এই আয়োজন করে প্রতিবন্ধী নাগরিক সংগঠন, যার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন রফিক জামান।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে এই স্মরণ অনুষ্ঠান চলে দেড় ঘন্টার মতো সময়। এসময় অনেকেই নিহতদের শ্রদ্ধা জানাতে এখানে সমবেত হন।

কারও বিপদ দেখলে ঝাঁপিয়ে পড়া, সমাজসেবার প্রতি প্রচণ্ড আগ্রহী রফিক জামানের স্ত্রী সানজিদা হক কাজ করতেন হাঙ্গার প্রজেক্ট নামের একটি এনজিওতে। তাদের ছয় বছর বছরের সন্তান অনিরুদ্ধ প্রথম শ্রেণিতে পড়ত ধানমন্ডির অরণি স্কুলে।

সোমবার (১২ মার্চ) ইউএস বাংলা এয়ারলাইন্সে নেপালের পথে রওনা দিয়েছিলেন তারা। কিন্তু ফ্লাইটটি বিধ্বস্ত হলে নিহত হন তারা তিন জনই। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫১। এর মধ্যে ২৮ জন বাংলাদেশি, ২২ জন নেপালি এবং ১ জন চীনা নাগরিক। চিকিৎসাধীন যাত্রীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনায় নিহতদের স্মরণে বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়। সারাদেশে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

সোমবার ইউএস বাংলা এয়ারলাইন্সের বোমবার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ উড়োজাহাজটি ঢাকা থেকে ছেড়ে গিয়ে দুপুর ২টা ২০ মিনিটে নেপালে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করার সময় দুর্ঘটনার শিকার হয়।

Tags: ইউএস-বাংলা এয়ারলাইন্সলিড নিউজ
Previous Post

এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ১২ হাজার কোটি টাকা

Next Post

বার্সা-ক্যারিয়ার নিয়ে দ্বিধায় ইনিয়েস্তা

Next Post

বার্সা-ক্যারিয়ার নিয়ে দ্বিধায় ইনিয়েস্তা

ফাইল ছবি

ক্যারিবীয়দের হারিয়ে দিল আফগানিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT