চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধাজ্ঞা পেতে যাচ্ছে সিটি, বার্সাসহ অন্য দুই ক্লাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:35 অপরাহ্ন 15, এপ্রিল 2022
in ফুটবল, স্পোর্টস
A A
UEFA কর্মকর্তার সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা ও এইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট। চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে নিয়ম ভাঙার কারণে এ চারটি ক্লাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার ইঙ্গিত দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে সিটির বিপক্ষে হেরে বাদ পড়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে রোববার দ্বিতীয় লেগের খেলায় শেষ কয়েক মিনিটে দুই দলের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাঠে দুই দলের হাতাহাতির পর ম্যাচ শেষে টানেলের ভিতর এটি আরও ভয়ঙ্কর রূপ নেয়।

ঘটনার সূত্রপাত ম্যাচের ৯১ মিনিটে। সিটি তারকা ফিল ফোডেনকে লাথি মেরে বসেন ফেলিপে। এর পর পরই শুরু হয় ঝামেলা। এসময় অ্যাটলেটিকো ডিফেন্ডার স্টেফান স্যাভিচ সিটি ফুটবলার জ্যাক গ্রিলিশকে চুল টেনে ধরতেও দেখা গিয়েছে।

পরে ফেলিপকে লাল কার্ড দেখিয়ে ঘটনার ইতি টানেন রেফারি। তবে তার রেশ রয়ে গিয়েছিল। পরে যা টানেলের মধ্যে দুই দলের বাকবিতণ্ডা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরে পুলিশের সহায়তায় মিটমাট হলেও এমন কুৎসিত দৃশ্য নজর এড়ায়নি উয়েফার।

এদিকে ইউরোপা লিগে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে হারের রাতে দর্শক বিন্যাসে ভুল করে উয়েফার নিয়ম ভেঙেছে বার্সেলোনা। ঘরের মাঠে প্রতিপক্ষের ৫ হাজারের বেশি দর্শক ঢুকতে না দেয়ার নিয়ম থাকলেও এদিন ক্যাম্প ন্যুতে ফ্রাঙ্কফুর্টের প্রায় ত্রিশ হাজার সমর্থক উপস্থিত ছিলেন।

Tags: ইউরোপা লিগউয়েফাচ্যাম্পিয়ন্স লিগেফ্রাঙ্কফুর্টবার্সেলোনাম্যানচেস্টার সিটি
Previous Post

ঈদযাত্রা: বাসের আগাম টিকিট বিক্রির কাউন্টারে নেই ভিড়

Next Post

ঈদ পোশাকের প্রদর্শনী নিয়ে চলছে ঈদ মেলা

Next Post
ঈদ পোশাকের প্রদর্শনীতে দর্শনার্থীরা কেনাকাটা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ পোশাকের প্রদর্শনী নিয়ে চলছে ঈদ মেলা

বাংলাদেশ ক্রিকেটারদের ছবি, একজন হাসছেন, অন্যজন ব্যাট ধরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাইয়ের জয়খরার কারণ জানালেন ওয়াটসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT