চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরছেন আশরাফুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:27 অপরাহ্ন 04, মে 2016
in স্পোর্টস
A A

২০১৩ সালের ১৩ আগস্ট থেকে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন আন্তর্জাতিক ক্রিকেটার সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ প্রিমিয়ার লীগ সিজন টু’এ স্পট ফিক্সিংয়ের অপরাধ প্রমাণিত হওয়ার পর তিনি শুধুই ক্রিকেট মাঠের দর্শকের ভূমিকায় রয়েছেন। তবে আর মাত্র ৩ মাস ৯ দিন পর নিষেধাজ্ঞা উঠে যাবে সফল এ ক্রিকেটারের।

কার্ডিফে অস্ট্রেলিয়া এবং দক্ষিন আফ্রিকার বিপক্ষে জয়ের নায়ক এখন ২২ গজে ফিরতে উদগ্রীব। প্রত্যাবর্তনের দিনগুনা শুরু করেছেন। একটা একটা দিন কমছে, আর জমাট বাধছে আশরাফুলের স্বপ্ন।

এরআগে স্পট ফিক্সিংয়ের দায়ে ৫ বছর ক্রিকেটে নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তান পেস বোলার মোহাম্মদ আমির ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ঠাঁই পেয়েছেন জাতীয় দলেও। ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত পাকিস্তানের অন্য দুই ক্রিকেটার মোহাম্মদ আসিফ এবং সালমান বাট ৬ বছর পর ক্রিকেটে ফেরার স্বপ্ন দেখছেন।

সেই একি স্বপ্ন দেখছেন আশরাফুলও।

তিনি বলেছেন, একটা একটা করে দিন গুনছি। তিন মাস পর আমি মুক্ত। আমার বয়স এখন ৩১ বছর, আরো ছয়-সাত বছর ক্রিকেট খেলতে পারবো। আমি মনে করি এখনোও আমার দেশকে অনেক কিছু দেয়ার ক্ষমতা আছে।

২০১৬ সালের ১৩ আগস্ট উঠে যাবে নিষেধাজ্ঞা। পাবেন জাতীয় লিগে খেলার সুযোগও। সেই সুযোগটাকেই কাজে লাগানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ আশরাফুল। জাতীয় দলে আশরাফুলের জায়গাটা এখন দখল করে নিয়েছেন অন্যরা। কিন্তু এখনই হাল ছাড়তে নারাজ তিনি।

আশরাফুল বলছেন , জাতীয় লিগে যদি ভাল করতে পারি, তাহলে সবার নজরে আসতে পারব। তখন আমাকে নিয়ে নির্বাচকরাও ভাবতে বাধ্য হবেন। আমার জায়গা কে নিয়েছেন, বা কাকে বাদ দিয়ে আমাকে নেবেন সে চিন্তা বোর্ডের। ক্রিকেটে দারুণ ভাবে ফিরতে চাই। নিজের প্রত্যাবর্তনকে স্মরনীয় করে তোলাই আমার লক্ষ্য।

ঢাকা প্রিমিয়ার ডিভিশনে ক্রিকেটারদের দল-বদলে তিনবার সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন আশরাফুল। ২ বছর ৯ মাস ক্রিকেটের বাইরে, মিস করেছেন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ৩টি আসর, বিপিএল’র সর্বশেষ আসর।

তবে নিষিদ্ধ হয়েও যুক্তরাষ্ট্রের একটি আমন্ত্রনমূলক টুর্নামেন্টে খেলেছেন আশরাফুল, ঢাকায় ইনডোর ক্রিকেটেও খেলেছেন। ফিটনেস ধরে রাখতে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন আশরাফুল।

Tags: আশরাফুলক্রিকেটারবাংলাদেশ
Previous Post

জেনেভায় চার ক্যাটাগরিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ

Next Post

স্যার ফজলে হাসান আবেদের জন্মদিনে শুভেচ্ছা

Next Post

স্যার ফজলে হাসান আবেদের জন্মদিনে শুভেচ্ছা

ব্লগার পরিচয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের বিষয়ে যা বললেন রবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT