চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধাজ্ঞার পরও থাকছে ‘পপি ফুল’

সাবিত খান by সাবিত খান
11:09 অপরাহ্ন 02, নভেম্বর 2016
in স্পোর্টস
A A

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিষেধাজ্ঞার পরও ইংল্যান্ড ফুটবল দল ‘পপি ফুলে’র প্রতীক নিয়েই মাঠে নামবে বলে জানিয়েছে ফুটবল এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গ্রেগ ক্লার্ক।

আগামী সপ্তাহের রিমেমব্র্যান্স সানডে’তে অনুষ্ঠিতব্য ইংল্যান্ড-স্কটল্যান্ডের ম্যাচটিতে ফিফার নির্দেশ মানা হচ্ছে না।

আগামী শুক্রবার ১১ নভেম্বর, আর্মিটিস ডে’তে ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইয়ে মুখোমুখি হবে দেশ দুটি। ১৯১৮ সালের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি এবং জার্মানির মধ্যে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়, যার স্মরণে প্রতিবছরই তা পালিত হয়ে আসছে।

ক্লার্ক বলেন, অবশ্যই আমরা পপি (প্রতীক) পড়বো.. এবং এটাই আমাদের পরিকল্পনা। ওয়েম্বলিতে পপি (প্লেয়ারদের জার্সিতে) থাকছে।

রাজনৈতিক কারণে ফুটবল সংশ্লিষ্ট সব কিছু থেকে প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে ব্যবহৃত ‘পপি ফুল’ নিষিদ্ধ করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

১৯১৮ সালের ১১ নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে প্রতি বছর ব্রিটেনসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোতে ওই যুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে লাল রঙের পপি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তবে এ নিয়ে বিতর্কও রয়েছে।

আগামী ১১ নভেম্বর ওয়েম্বলিতে বিশ্বকাপ বাছাইপর্বের এক ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও স্কটল্যান্ড। এর আগে একই মাঠে ওয়েলস মুখোমুখি হবে সার্বিয়ার। ওই ম্যাচকে ঘিরে প্লেয়ার্সদের জার্সি ও আর্মব্যান্ডে পপি ফুলের ছাপ দেওয়া ছিল।

ফিফা জানায়, ফুটবল সংশ্লিষ্ট কোনো কিছুতে রাজনৈতিক, ধর্ম ও প্রতীকী কোনো কিছুর ছাপ বা লোগো থাকা যাবে না। ইতিমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিফা এই নিষেধাজ্ঞা জারি করে। এখন আন্তর্জাতিক ফুটবলেও এই নিষেধাজ্ঞা জারি করা হলো।

অবশ্য ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের ফুটবল অ্যাসোসিয়েশন অবশ্য ফিফার কাছে নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়েছে এবং নিষেধাজ্ঞা অমান্য করলে কি রকমের শাস্তি হবে তাও জানতে চেয়েছে।

Previous Post

নভেম্বরের প্যান্ডোরাবক্সে লুকিয়ে আছে জেলহত্যার নেপথ্যকাহিনী

Next Post

বাংলাদেশের প্রতি ইংল্যান্ড দলের কৃতজ্ঞতা

Next Post

বাংলাদেশের প্রতি ইংল্যান্ড দলের কৃতজ্ঞতা

ক্রান্তিকালের পথপ্রদর্শক জাতীয় চার নেতা হারানোর বেদনার্ত দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT