চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশো-মেহজাবীন আছেন, অথচ প্রেম নেই!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:24 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2020
in অন্যান্য, বিনোদন
A A
একজন পুরুষ ও তিনজন নারী হাসিমুখে ক্যাফেতে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই সময়ের রোমান্টিক তারকা জুটি আফরান নিশো ও মেহজাবীন। তাদের নাটক মানেই প্রেম, রোমান্সে ভরপুর- এটা রীতিসিদ্ধ! বিস্ময়ের বিষয় হলো, এই জুটি থাকা সত্ত্বেও নাকি ‘সানগ্লাস’ নামের একটি নতুন নাটকে প্রেমের ছিটেফোঁটাও নেই!  

এমনটাই জানালেন আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি। নতুন এই নাটক নিয়ে এই নির্মাতা বলেন, ‘নাটকে রোমান্স বা প্রেমের ‘প’-ও নেই। আছে ভরপুর কমেডি!’

মাসুদ উল হাসানের প্রযোজনায় মোশন রকের ব্যানারে নির্মিত ‘সানগ্লাস’ নাটক নিয়ে পরিচালক জানান, গত ভালোবাসা দিবসে ‘মি এন্ড ইউ’ নাটকের পর আর নিশো ভাইয়ার সঙ্গে কাজ হয়নি। এরপরেই চলে আসে করোনা। বৈশাখ উপলক্ষেও কোনো কাজ করতে পারিনি। ঈদে যখন কাজ করি তখন নিশো ভাই করোনায় ঘরেই ছিলেন।

এই নাটকের মধ্য দিয়েই ঈদুল আযহার পর আবার কাজে নেমেছেন আরফান নিশো। এমনটা জানান অমি। নির্মাতা বলেন, এই নাটকে নিশো-মেহজাবীন ছাড়াও বাড়তি চমক হিসেবে থাকছেন জিয়াউল হক পলাশ। অমি বলেন, দু-দিন শুটিং করেছি। নিশো ভাইয়ের বাবা কিছুটা অসুস্থ। তাই তিনি পরিবারকে সময় দিচ্ছেন। আরও একদিন শুটিং বাকি। সময় করে শুট শেষ করবো।

সানগ্লাসের শুটিং এর ফাঁকে নিশো মেহজাবীন

‘সানগ্লাস’ নাটকের গল্পে দেখা যাবে, আফরান নিশোর সানগ্লাস ভীষণ পছন্দ। তার সংগ্রহে রয়েছে বিভিন্ন সানগ্লাস। তবে আর্থিকভাবে দুর্বল হওয়ায় নিশোর সানগ্লাসগুলোর দাম কম! অন্যদিকে, মেহজাবীন আইফোন পাগল মেয়ে! ঘুমাতে গেলেও আইফোন ১১ নিয়ে ঘুমায়! ঘটনা ক্রমে পলাশের কাছ থেকে অনলাইনের মাধ্যমে অনেক দামি এক সানগ্লাস কেনেন নিশো। ওই সানগ্লাসের মাধ্যমে মেহজাবীনের সঙ্গে পরিচয়! এরপরেই জমে উঠে গল্প!

বাকিটা টুইস্ট হিসেবে রাইখতে চাইলেন নির্মাতা অমি। তিনি বলেন, এর আগে কমেডি নাটক করলেও সেখানে রোমান্সের প্রভাব ছিল। কিন্তু এ নাটকে রোমান্সের কিংবা প্রেমের ছিটেফোঁটা নেই। এককথায় প্রেমের ‘প’ নেই ভালোবাসার ‘ভ’ নেই। আছে শুধু কমেডি আর কমেডি। আগামী মাসে মোশন রকের ইউটিউব চ্যানেলে সানগ্লাস নাটকটি প্রকাশ করা হবে।

Tags: আফরান নিশোকাজল আরেফিন অমিজিয়াউল হক পলাশনাটকপ্রেমমেহজাবীনলিড বিনোদন
Previous Post

ওয়েব ফিল্মে সাইকো প্রেমিকের গল্প

Next Post

রাশিয়ার ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া!

Next Post
বাংলাদেশে রাশিয়ার ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া!

বাংলাদেশের নির্বাচন বোর্ডের লোগো ও ভোট বাক্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন উপনির্বাচনগুলোর প্রস্তুতি সম্পন্ন করছে প্রার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT