চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিলামে উঠতে যাওয়া স্টিভ জবসের চাকরির আবেদনপত্রটি কেমন ছিল?

চ্যানেল আই টেক by চ্যানেল আই টেক
4:38 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2018
in তথ্যপ্রযুক্তি
A A

৪০ বছরেরও বেশি সময় আগে চাকরির জন্য করা স্টিভ জবসের একটি আবেদনপত্র নিলামে উঠছে। প্রযুক্তি এবং ডিজাইন নিয়ে জবসের মধ্যে যে উচ্চাকাঙ্ক্ষা ছিল, তারও প্রতিফলন ছিল এ আবেদনপত্রে।

আগামী মাসে এটি বিক্রির জন্য নিলামে তোলা হবে। আবেদনপত্রটির দাম ৫০ হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

১৯৭৩ সালে লেখা এ আবেদনপত্রে বেশ কিছু ভুল বানান এবং বিরামচিহ্নের ভুল ব্যবহার চোখে পড়বে। এতে স্টিভ জবস তার নাম লিখেছেন ‘স্টিভেন জবস’ এবং ঠিকানা হিসেবে রীড কলেজের নাম দেওয়া ছিল।

বিশেষ দক্ষতা হিসেবে স্টিভ জবস তার জীবনবৃত্তান্তে উল্লেখ করেছেন ‘tech or design engineer. digital.–from Bay near Hewitt-Packard,’। তবে স্টিভ জবস কোন পদে আবেদনের জন্য এটি লিখেছিলেন তার উল্লেখ নেই এতে।

এই আবেদন পত্র লেখার তিন বছর পর বন্ধু স্টিভ ওজনিয়াককে সাথে নিয়ে অ্যাপল প্রতিষ্ঠা করেন স্টিভ জবস। ২০১১ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে ৫৬ বছর বয়সে মারা যান প্রযুক্তির বিশ্বের এ দিকপাল।

বোস্টন ভিত্তিক আরআর অকশন হাউজ এটি নিলামে তুলছে। এই আবেদনপত্রটি ছাড়াও জবসের সই করা একটি ম্যাক ওএসএক্স টেকনিক্যাল ম্যানুয়াল এবং ২০০৮ সালের একটি নিউজপেপার ক্লিপিং রয়েছে। এ দুটির দাম ধরা হয়েছে যথাক্রমে ২৫ হাজার এবং ১৫ হাজার ডলার।

Tags: স্টিভ জবস
Previous Post

“চুড়ি অথবা চেয়ারের গল্প” মুহাম্মাদ আসাদুল্লাহ’র এক জীবন্ত উপন্যাস

Next Post

বিয়ের উপহার বিস্ফোরণে থেমে গেল বিয়ের আনন্দ

Next Post
বর-কনে-উপহার-বিস্ফোরণ

বিয়ের উপহার বিস্ফোরণে থেমে গেল বিয়ের আনন্দ

সাউথ আফ্রিকার টেস্ট দলে ক্লাসেন, মুল্ডার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT