চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নির্যাতনকারী’ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে নেয়া পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:00 অপরাহ্ন 11, মার্চ 2021
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

হাটহাজারীতে শিশু শিক্ষার্থীকে পেটানোর ঘটনায় মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়ার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

এছাড়া ‘নির্যাতনের’ শিকার শিশুটিকে চিকিৎসা দেওয়া হয়েছে কি না এবং শিশুটির পরিবারকে নিরাপত্তা দেওয়া হয়েছে কি না, তাও জানাতে চেয়েছে আদালত। আগামী রোববারের মধ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক, পুলিশ সুপার, হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ বিষয়ে জানাতে বলা হয়েছে।

রাষ্ট্র পক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার বৃহস্পতিবার বিষয়টি নজরে আনলে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

গত মঙ্গলবার বিকালে হাটহাজারী পৌর এলাকার আল মারকাযুল কোরআন ইসলামিক একাডেমির শিক্ষার্থী শিশুসন্তানকে দেখতে আসেন তার মা। পরে চলে যাওয়ার সময় শিশুটি মায়ের পেছন পেছন ছুটে যায়। ‘তা দেখে শিক্ষক ইয়াহিয়া তাকে ঘাড় ধরে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে বেদম মারধর করেন। শিশুটিকে মারধরের ওই ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ালে গভীর রাতে মাদ্রাসাটিতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন আট বছরের শিশুটিকে উদ্ধার এবং শিক্ষক ইয়াহিয়াকে আটক করেন। কিন্তু শিশুটির পরিবারের পক্ষ থেকে তখন কোনো অভিযোগ না করায় শিক্ষককে বুধবার সকালে ছেড়ে দেওয়া হয়। তবে বুধবার রাতের ওই ঘটনায় শিশুটির বাবার করা মামলায় পরে গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক মাওলানা মো. ইয়াহিয়াকে বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছেন আদালত। অন্যদিকে, মঙ্গলবার রাতেই ওই শিক্ষককে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে।

Tags: নির্যাতনমাদ্রাসাশিশুহাইকোর্ট
Previous Post

বেআইনিভাবে বসবাসরতদের বন থেকে বের হবার আহ্বান পরিবেশ ও বন মন্ত্রীর

Next Post

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৭৯ বারের মতো পেছাল

Next Post
দুজন ব্যক্তি একসঙ্গে ছবি, একজনের হাতে অন্যের কাঁধে হাত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৭৯ বারের মতো পেছাল

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবারই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT