চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯২টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোট গ্রহণ চলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:12 অপরাহ্ন 10, ডিসেম্বর 2020
in বাংলাদেশ
A A
উপজেলা নির্বাচন-আওয়ামী লীগ-শেষ ধাপে

ফাইল ছবি

৫টি পৌরসভা ও ৩টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচনসহ ৪টি জেলা পরিষদ, ১০টি উপজেলা এবং ৬৮টি ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচন- সর্বোমোট ৯২টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোট গ্রহণ চলছে। 

বৃহস্পতিবার সকাল ৯টায় নির্বাচনী এলাকা গুলোতে ভোট গ্রহণ শুরু হয়। এরমধ্যে, জেলা পরিষদগুলোর ভোট গ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত, পৌরসভা গুলোতে চলবে বিকাল ৪টা এবং উপজেলা এবং ইউনিয়ন পরিষদগুলোতে ভোট গ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে: ফরিদপুর জেলা সদরের ফরিদপুর পৌরসভা, মধুখালী পৌরসভা; মাদারীপুরের রাজৈর পৌরসভা; ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা এবং গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে বাঞ্ছারামপুরে একক প্রার্থী থাকায় সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছে।

সাধারণ নির্বাচন হওয়া তিনটি ইউনিয়ন পরিষদ হচ্ছে: কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙা, বন্দবেড় ও চর শৌলমারী ইউনিয়ন পরিষদ।

উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়া জেলা পরিষদ গুলোর মধ্যে ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান পদে, চুয়াডাঙ্গা জেলা পরিষদের ৮ নম্বর ওয়ার্ড, চাঁপাইনবাবগঞ্জে ২ নম্বর ওয়ার্ড এবং টাঙ্গাইলের ১০ নম্বর ওয়ার্ড সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বগুড়ার শেরপুর উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান, নওগাঁর রাণীনগরে চেয়ারম্যান, পাবনার বেড়া ও ঈশ্বরদী উপজেলায় চেয়ারম্যান পদে, সাতক্ষীরার দেবহাটায় চেয়ারম্যান, যশোর সদরে মহিলা ভাইস চেয়ারম্যান ও বাঘারপাড়া উপজেলায় চেয়ারম্যান, রাজবাড়ীর গোয়ালন্দে চেয়ারম্যান, নোয়াখালীর বেগমগঞ্জে চেয়ারম্যান এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়া একই সঙ্গে ৬৮টি ইউনিয়ন পরিষদে একই সঙ্গে উপ-নির্বাচন ভোট গ্রহণ চলছে।

Tags: উপ-নির্বাচননির্বাচনভোট গ্রহণসাধারণ নির্বাচনস্থানীয় সরকারস্থানীয় সরকার নির্বাচন
Previous Post

করোনায় শিশুদের ইয়োগা

Next Post

করোনায় মারা গেলেন সংগীতার কর্ণধার সেলিম খান

Next Post
সেলিম খান, সংগীতার কর্ণধার, বাংলাদেশি ব্যক্তি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মারা গেলেন সংগীতার কর্ণধার সেলিম খান

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন, শান্তিপূর্ণ পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপি পাপুলের স্ত্রী ও মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT