চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রীর কাছে শাকিবের আবদার

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
9:49 অপরাহ্ন 10, নভেম্বর 2018
in বিনোদন
A A

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী এখন নির্বাচনী আমেজ। ক্রীড়াঙ্গন থেকে শুরু করে শোবিজে অঙ্গনেও তাই এখন প্রধান আলোচ্য বিষয় সেই নির্বাচন। আর এরই মধ্যে নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিশেষ আবদার করলেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার অভিনেতা শাকিব খান।

গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে আগ্রহীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি। এই দুইদিনে তিন হাজারের বেশি মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার দৌড়ে রাজনীতিবিদদের পাশাপাশি সামিল হচ্ছেন শোবিজের একাধিক শিল্পী। তাদের মধ্যে আছেন শমী কায়সার, রোকেয়া প্রাচী, আকবর পাঠান ফারুক, মনোয়ার হোসেন ডিপজল।

আছেন চিত্রনায়ক ফেরদৌস ও শাকিল খানের নাম। তবে এসব নামকে ছাপিয়ে চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন, বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানও এ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে পোষণ করেছেন!

চলচ্চিত্র সংশিষ্ট অনেকে বলছেন, আগামীকাল রোববার (১১ নভেম্বর) আওয়ামী লীগের হয়ে শাকিব খান মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।

এর সত্যতা জানতে শাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হলে ‘একগাল হাসি’ দিয়ে বিস্তারিত বলেন।

শনিবার রাতে চ্যানেল আই অনলাইনকে ঢাকাই ছবির শীর্ষ নায়ক বলেন, আমি এসবের মধ্যে নেই। নির্বাচন করলে তো আগেই করতাম, জানাতাম। তবে নির্বাচন না করলেও সিনেমা থেকে যিনিই নির্বাচন করবেন তার প্রতি আমার সমর্থন থাকলো। কারণ, সিনেমার কথা বলার জন্য সংসদে প্রতিনিধি দরকার। খেলাধুলা বা অন্য অঙ্গন থেকে অনেকেই নির্বাচন করছেন, তাহলে অবশ্যই আমাদের সিনেমা থেকে প্রতিনিধি থাকা উচিত।

আরো যোগ করে শাকিব খান বলেন, প্রধানমন্ত্রী ২০ কোটি মানুষের প্রতিনিধি। তার কাছে প্রতিদিন কত শত দাবি আসে। আমাদের সিনেমা বিষয়ক অনেক দাবিও থাকে। তাই সিনেমার মানুষ নির্বাচনে এসে জয়ী হওয়া উচিত। তাহলে সিনেমা সংশ্লিষ্ট সকল দাবি প্রধানমন্ত্রীর কাছে ঠিকভাবে পৌঁছুবে।

প্রধানমন্ত্রীর কাছে আবদার জানিয়ে শাকিব খান বলেন, তিনি (প্রধানমন্ত্রী) যেন সিনেমা থেকে কমপক্ষে দু’তিন জন প্রতিনিধি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেন। অবশ্যই যারা যোগ্য তাদেরকেই প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেবেন।

‘‘সিনেমা শুধুমাত্র নাচ, গানের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে দেশের সংস্কৃতি বাইরের রাষ্ট্রে তুলে ধরা যায়। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সিনেমা অনেক বড় ভূমিকা রাখে। শুধু তাই নয়, সিনেমা মানুষকে ভালো-মন্দের শিক্ষা দেয়, মনন গঠনেও ভূমিকা রাখে সিনেমা। যুব সমাজকে ঠিকভাবে গড়া তোলার জন্য সুস্থ বিনোদনের দরকার। আর সেই বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিনেমা।’’ বলেন শাকিব খান।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tags: ডিপজলনির্বাচনলিড বিনোদনশাকিব খান
Previous Post

মহাজাগতিক বর্ষপঞ্জি নিয়ে আসিফের বিজ্ঞান বক্তৃতা

Next Post

মেসির সঙ্গে উমিতিতির জন্যও ‘গ্রিন সিগন্যাল’

Next Post

মেসির সঙ্গে উমিতিতির জন্যও ‘গ্রিন সিগন্যাল’

বি চৌধুরীকে সালাম করলেন কাদের সিদ্দিকী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT