চ্যানেল আই অনলাইন
Advertisement
English
• সর্বশেষ
• বাংলাদেশ
• আন্তর্জাতিক
• রাজনীতি
• খেলাধুলা
• বিনোদন
• অপরাধ
• অর্থনীতি
• আদালত
• ভিডিও
• জনপদ
• প্রবাস সংবাদ
• চ্যানেল আই টিভি
• আরও
• কর্পোরেট নিউজ
• কৃষি
• তথ্যপ্রযুক্তি
• মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন প্রক্রিয়াকে ডিজিটাল করে দিতে ইইউ’র আগ্রহ

পান্থ রহমান by পান্থ রহমান
4:26 পূর্বাহ্ন 12, মে 2015
in বাংলাদেশ
A A

বাংলাদেশ চাইলে নির্বাচন প্রক্রিয়াকে পুরো ডিজিটাল করে তুলতে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন(ইইউ)। ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়োদোন জানিয়েছেন ডিজিটাল করে তোলার মাধ্যমে টেকসই ভোটিং প্রক্রিয়া গঠনে সহায়তা করার আগ্রহ থাকলেও, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপে আগ্রহ নেই তাদের।

ঢাকাসহ তিন সিটি করপোরেশনের সদ্য সমাপ্ত নির্বাচনে, কিছু কেন্দ্রে ভোটিং দুর্বলতার কথা উল্লেখ করে অসন্তোষ জানিয়েছিলো ইইউ। স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া গড়ে তোলার আহ্বানও ছিলো তাতে। এবার সেই নির্বাচনী প্রক্রিয়া ডিজিটাল করে গড়ে তুলতে সহযোগিতার আশ্বাস দিলেন ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূত।

তিনি বলেন, তারা দীর্ঘদিন ধরেই বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া খেয়াল করছেন। সুশীল সমাজ ও তাদের অংশীদারদের সঙ্গে মিলে নির্বাচনটাও পর্যবেক্ষণ করেন। সেই তাগিদ থেকেই তারা চান নির্বাচন প্রক্রিয়াটি স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ হোক।

ইউরোপীয় ইউনিয়ন এর আগেও ভোটিং প্রক্রিয়া ইলেক্ট্রনিক করে দিতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছিলো।নির্বাচন কমিশনও তাদের এ প্রস্তাবে রাজী ছিলো। কিন্তু তখন আপত্তি জানায় বিএনপি।ফলে সে যাত্রায় সম্ভব না হলেও এবার নির্বাচনের কাজে ব্যবহৃত যন্ত্রাদি ছাড়াও কারিগরি সহায়তা দিতে প্রস্তুত ইউরোপের এই জোট।

ইইউ রাষ্ট্রদূত আরো বলেন, তারা নাইজেরিয়াতেও নির্বাচনি প্রক্রিয়া ডিজিটাল করতে সহায়তা করেছেন। যদি বাংলাদেশ সরকার কিংবা নির্বাচন কমিশনের আগ্রহ থাকে তবে এখানেও ইলেক্ট্রনিক ভোটিং প্রক্রিয়া গড়ে তুলতে সহযোগিতা করতে আগ্রহী তারা।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়নি। তবে এরই মধ্যে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া ও কোনো নকশা বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে তা নিয়ে গবেষণা করছে সুশাসন, আর্থ-সামাজিক উন্নয়ন আর মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের দীর্ঘ দিনের বন্ধু ইউরোপিয় ইউনিয়ন।

Tags: ইউরোপীয় ইউনিয়ন
Previous Post

কৃষি বাজেটের জন্য অর্থমন্ত্রীর কাছে ৫৭ দফা সুপারিশ

Next Post

বিচারহীনতায় একের পর এক হত্যা: ইমরান

Next Post

বিচারহীনতায় একের পর এক হত্যা: ইমরান

নেপাল, ভারত ও বাংলাদেশে আবারো ভূমিকম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

• আর্কাইভ
• চ্যানেল আই অনলাইন সম্পর্কে
• চ্যানেল আই সম্পর্কে
• চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
• সর্বশেষ
• প্রচ্ছদ
• চ্যানেল আই লাইভ | Channel i Live
• বাংলাদেশ
• আন্তর্জাতিক
• স্বাস্থ্য
• স্পোর্টস
• রাজনীতি
• অর্থনীতি
• বিনোদন
• লাইফস্টাইল
• কর্পোরেট নিউজ
• আইস্ক্রিন
• অপরাধ
• আদালত
• মাল্টিমিডিয়া
• মতামত
• আনন্দ আলো
• জনপদ
• আদালত
• কৃষি
• তথ্যপ্রযুক্তি
• নারী
• পরিবেশ
• প্রবাস সংবাদ
• শিক্ষা
• শিল্প সাহিত্য
• চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT