চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইইউ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 অপরাহ্ন 28, নভেম্বর 2018
in বাংলাদেশ, রাজনীতি
A A
ইইউ-ইউরোপীয় ইউনিয়ন-নির্বাচন পর্যবেক্ষণ

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকায় ইইউ প্রতিনিধিদের কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিটি ইইউ প্রতিনিধিদের বাংলাদেশ কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

ইউরোপীয় পার্লামেন্টের ডেমোক্রেসি সাপোর্ট ও নির্বাচনী সহায়ক গ্রুপের কো-চেয়ারদের ওই বিবৃতিতে বলা হয়েছে, ইইউ পার্লামেন্ট আসন্ন নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে না এবং ভোটগ্রহণ প্রক্রিয়া বা ফল ঘোষণার পর কোনো মন্তব্যও করবে না। এমনকি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলও থাকবে না।‌‌

ইইউ পার্লামেন্টের দুই সদস্য ডেভিড ম্যাকঅ্যালিস্টার ও লিন্ডা ম্যাকআভানের সই করা ওই বিবৃতিতে বলা হয়, ইইউ পার্লামেন্টের কোনো সদস্যকে এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে পার্লামেন্টের পক্ষ থেকে পর্যবেক্ষণ বা মন্তব্য করার দায়িত্ব দেয়া হয়নি।

তারপরও এ নিয়ে কোনো সদস্য যদি বক্তব্য বা মন্তব্য করেন, তা ইউরোপীয় পার্লামেন্ট বা ইইউর প্রতিনিধিত্ব করবে না বলে ঘোষণা দেয়া হয়েছে সেখানে।

Tags: ইইউইউরোপিয়ান ইউনিয়নইউরোপীয় ইউনিয়নইউরোপীয় ইউনিয়ন (ইইউ)ইউরোপীয় পার্লামেন্টএকাদশ জাতীয় সংসদ নির্বাচনসেমি লিড
Previous Post

যে কারণে খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের ‘সুযোগ নেই’

Next Post

ওয়ার্নারের পথ ধরে বিপিএলে স্মিথও

Next Post

ওয়ার্নারের পথ ধরে বিপিএলে স্মিথও

৫০০ বছরেও ধসে পড়বে না গুহাবাড়ি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT