চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন নিরপেক্ষ হলে ৮ শতাংশ ভোটও পাবে না আওয়ামী লীগ: ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:37 অপরাহ্ন 21, জানুয়ারি 2018
in রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন: “নির্বাচন কেন দিচ্ছেন না? দিয়ে দেখুন। নির্বাচন নিরপেক্ষ হলে আওয়ামী লীগ ৮ শতাংশ ভোটও পাবে না।”

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন হলে বিএনপি জয়ী হবে, এটা ভেবেই নির্বাচন স্থগিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে প্রয়াত জিয়াউর রহমানের ৮২ তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি সংসদের  প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বই প্রদর্শনী, পাঠক পরিচয়পত্র বিতরণ এবং বই সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন: “আমরা দীর্ঘদিন বলে আসছি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা। তারা সুষ্ঠু নির্বাচন চাইলে তো সেই দাবি মেনে নির্বাচন নিতো। আমরা পরিষ্কারভাবে বলেছি, তারা প্রতিদ্বন্দ্বী চায় না।”

ফখরুল ইসলাম বলেন: “আওয়ামী লীগ সহজে নির্বাচন দেবে না। তারা ভালো করেই জানে সুষ্ঠু নির্বাচন হলে তাদের ভরাডুবি হবে। আর ভরাডুবি হলে তাদের কি অবস্থা হবে তা জনগণ জানে।”

সংবিধানে যে ‘তত্বাবধায় সরকার’ বিধান ছিল তাহলে তারা পরিবর্তন করলেন কেন এমন প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেন: “তৎকালীন বিচারপতি খায়রুল হক বলেছিলেন যে, এই তত্বাবধায়ক সরকারের অধীনে আরো দুটি নির্বাচন অনুষ্ঠিত হবে। কই সেই কথা তো মেনে নেননি।

সহায়ক সরকারের রুপরেখা প্রসঙ্গে তিনি বলেন: “যখন রাজনৈতিক সুবিধা হবে তখন আমরা সহায়ক সরকারের রুপরেখা দেবো।”

সরকারের ৪ বছরের উন্নয়নের রোল মডেল প্রসঙ্গে তিনি বলেন: “আপনারা উন্নয়ন উদযাপন করেছেন। কিসের উন্নয়ন? এরশাদ সরকারও উন্নয়ন উদযাপন করেছিল তাকেও বিদায় নিতে হয়েছে। আজ যাকে স্মরণ করা হয় (শেখ মুজিব), তিনিও যখন স্বৈরাচারে পরিণত হয়েছেন, জনগণের মাঝে চাপিয়ে দিয়েছেন তখন জনগণও তাকে প্রত্যাখ্যান করেছে।

‘বিএনপি একটি অবোধ দল’ অর্থমন্ত্রীর দেয়া এমন বক্তব্যের জবাবে ফখরুল বলেন: “বিএনপি অবোধ দল আর আপনি বোধ সম্পন্ন মানুষ। শেয়ারবাজারে হাজার কোটি টাকা লুট হলো আপনি বললেন ৪ শ কোটি টাকা কোন টাকাই না। বেসিক ব্যাংকে হাজার হাজার কোটি টাকা লুট হয়, আপনি বলেন, এটা কিছুই না। এটা আপনার খুব বোধের কাজ হয়েছে!”

দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন; “আসুন আজ আপনার অধিকার প্রতিষ্ঠা করতে, আপনার সন্তানকে বাঁচাতে, আপনাদেরকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।”

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং পাঠাগারের সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির দীপ্তি’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

Tags: আওয়ামী লীগনির্বাচনভোটমির্জা ফখরুল ইসলমা আলমগীর
Previous Post

আধুনিকতার নামে বাংলা ভাষার বিকৃতি ত্যাগ করুন

Next Post

পাকিস্তান একটি অসভ্য রাষ্ট্রে পরিণত হয়েছে

Next Post

পাকিস্তান একটি অসভ্য রাষ্ট্রে পরিণত হয়েছে

গার্মেন্ট এক্সেসরিজ থেকে ১২ বিলিয়ন ডলার আয় সম্ভব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT