চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে তিন রাজনৈতিক দলের অবস্থান

সোমা ইসলাম by সোমা ইসলাম
9:25 পূর্বাহ্ন 28, অক্টোবর 2016
in রাজনীতি
A A

সরকারের ঘরের লোক নয়, জাতীয় ঐক্যর ভিত্তিতেই নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবী বিএনপির। তবে আওয়ামী লীগ বলছে বিএনপির মতামতের উপর নির্ভর করে নয়, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই পূর্নগঠন করবেন ইসি । আর জাতীয় পার্টি বলছে বর্তমানের মত বিতর্কিত আর ব্যর্থ নির্বাচন কমিশন মেনে নেবে না তারা ।

আগামী নির্বাচন পদ্ধতি এবং কাদের পরিচালনায় হবে জাতীয় সংসদ নির্বাচন সেই ভাবনাই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার আশায় নির্বাচন পদ্ধতি ও নির্বাচন কমিশনার নিয়ে নিজের দলের অবস্থান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী । জানালেন জনগণকে সঙ্গে নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রস্তুতির কথা ।%e0%a6%96%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%81

তিনি বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে একটি নির্বাচনী প্রক্রিয়া আমাদের নির্ধারন করতে হবে। এবং সেটা বিগত দিনে যেভাবে হয়ে এসেছে এবারো সেভাবে হবে। সবদেশেই ঐক্যের ভিত্তিতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রতিনিধিত্বমূলক একটি সরকার  ও সংসদের জন্য নির্বাচন দরকার। সেই নির্বাচনে বিএনপি অবশ্যই অংশগ্রহণ করবে।

আগামী ৪ ফেব্রুয়ারী মেয়াদ শেষ হবে বর্তমান প্রধান নির্বাচন কমিশনারসহ চার কমিশনারের মেয়াদ কাল। ৫ বছর আগে প্রথমবারের মত সার্চ কমিটি গঠন করে রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগ দেয়া হয়েছিল নির্বাচন কমিশনারদের। এবার কি হবে?

এমন ভাবনা থেকে সরকারী দল বলছে কোনো দলের মতামতে ইসি পুনর্গঠন চায়না তারা ।

এবিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  মাহবুব- উল আলম হানিফ বলেন,  অন্তত বিএনপির পক্ষ থেকে এধরনের মন্তব্য জাতি প্রত্যাশা করে না। কারণ দেশবাসীর স্মরণে অাছে এই বিএনপি ক্ষমতায় থাকতে নির্বাচন কমিশন গঠন করেছিলো যেটা ছিলো বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়।  %e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ab

যারা  অযোগ্য নির্বাচন কমিশন গঠন করেছিলো তাদের কাছ থেকে অন্য সরকারের সময় গঠিত নির্বাচন কমিশন নিয়ে নেতিবাচক মন্তব্য আসতেই পারে। পাশাপাশি সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করলেই যে সকল সমস্যার সমাধান হয়ে যাবে বাংলাদেশে এমন উদাহরণ খুব একটা নেই।

কাদের পরিচালনায় হবে আগামীর জাতীয় সংসদ নির্বাচন বিএনপির মত সেই চিন্তা প্রধান বিরোধী দল জাতীয় পার্টিরও। চিন্তা থেকেই জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, সার্চ কমিটি একটি পদ্ধতি। এটি অবলম্বন  করে গতবার প্রধান নির্বাচন কমিশন এবং কমিশনারদের নিয়োগ দেয়া হয়েছিলো। %e0%a6%b0%e0%a6%b9%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0

তার ফলাফল অামাদের কাছে ভালো আসে নাই। এবং রাজনৈতিক দলগুলো তাদের আচরণে সুখে নেই। তাই এই ধরনের নির্বাচন কমিশনার আমরা আর চাই না।  একটি কথাই বলতে চাই  ভুল থেকেই শিক্ষা নিতে হবে।

বিএনপি এবং জাতীয় পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা নিয়ে ইতোমধ্যেই প্রস্তাবনা তৈরীর কাজে হাতে নিয়েছে।

Tags: নির্বাচন কমিশন
Previous Post

লিঙ্গ বৈষম্য দূরীকরণে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

Next Post

বিতর্ক পিছু ছাড়ছে না হিলারি-ট্রাম্পের

Next Post
Louise Brown walks down King Street during a Black Lives Matter march, Saturday, June 20, 2015, in Charleston, S.C. The event honored the Emanuel AME Church shooting victims. (AP Photo/Stephen B. Morton)

বিতর্ক পিছু ছাড়ছে না হিলারি-ট্রাম্পের

‘তৃণমুল থেকে খেলোয়াড় তুলতে না পারায় বর্তমান ফুটবলের দুরবস্থা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT