চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন কমিশন একটা ঠুটো জগন্নাথ, তারা শুধু কথা শোনে: মান্না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:02 অপরাহ্ন 23, ডিসেম্বর 2018
in রাজনীতি
A A

জোর করে জেতার চেষ্টা করলে জনগণ যদি ফুঁসে ওঠে, সে পরিণতির জন্য ক্ষমতাসীনরা দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যর আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না। নির্বাচন কমিশন একটা ঠুটো জগন্নাথের মতো, তারা শুধু কথা শোনে কিন্তু কোনো কাজ করে না বলেও অভিযোগ করেন তিনি।

নিজ নির্বাচনী এলাকা বগুড়া-২ আসনে নেতাকর্মীদের উপর হামলা, মামলা, নির্যাতনের বিষয়ে রোববার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে অবহিত করতে এসে বিকেলে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, এখন পর্যন্ত বহু প্রার্থী গ্রেপ্তার হচ্ছে এবং নির্বাচনে প্রার্থিতা নিয়েও নাটক করা হচ্ছে। এতে সমগ্র বিশ্ব উদ্বিগ্ন আছে। আজকে আমি পত্রিকায় দেখলাম, জাতিসংঘ পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে। এটা একটা নারকীয় পরিবেশ, এটা কোনো নির্বাচনী পরিবেশ নয়, এইভাবে নির্বাচন যদি হয়, তাহলে এক পাক্ষিকভাবে জোড় করে জিতে নেওয়ার চেষ্টা করবে। তখন জনগণ যদি ফুঁসে ওঠে, সেই পরিণতির জন্য এরাই দায়ী থাকবে, যারা এখন ক্ষমতায় আছে।

তিনি বলেন, সারাদেশের একেবারে উত্তরবঙ্গের ঠাকুরগাঁও থেকে চট্টগ্রামের বিভিন্ন খবর পাচ্ছি। সব জায়গাতেই মানুষের মধ্যে একটা উৎসাহ, এক ধরণের ঢল এবং আমি বলবো মানুষের মধ্যে একটা দৃঢ়তা কাজ করছে, তারা এবার ভোট দিতে চায়। আর অন্যদিকে মানুষ যাতে ভোট দিতে না পারে, তার জন্য সবরকম সন্ত্রাস করে তারা ভোটটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমি এর তীব্র নিন্দা করছি।

তিনি আরো বলেন, এটা শেষ করেই আমি আমার নির্বাচনী এলাকায় যাবো। সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি একটা কথা বলি, আমরা আগে বলতাম নির্বাচনী যুদ্ধ আর এখন এটা নির্বাচনের নামে যুদ্ধই হচ্ছে। সরকার পক্ষ তাই করছে। রাতে বাড়িতে বাড়িতে গিয়ে হামলা করে, বাড়িতে বাড়িতে গিয়ে আটক করা হচ্ছে গভীর রাত্রে। সারাদেশে একই অবস্থা চলছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে বলি কিন্তু কোনো কাজ হয় না। নির্বাচন কমিশন একটা ঠুটো জগন্নাথের মতো। শুধু কথা শোনে। আর বলে- যেমন আজকেও উনি বলেছেন, আচ্ছা এই কাগজটা আমি ডিসি সাহেবকে পাঠিয়ে দিচ্ছি।

আমি বললাম তারপর তদন্ত করতে যদি চারদিন লাগে? তাহলে তো ভোটই শেষ হয়ে যাবে। উনি বলছেন যে, না তাড়াতাড়ি করবো। কিন্তু আজ পর্যন্ত কোথাও কোনো ধরণের অ্যাকশন আমি দেখতে পাইনি। আমরা সবাই মিলে অন্তত দুই-তিনবার নির্বাচন কমিশনের সাথে একসঙ্গে তাদের সাথে কথা বলেছি। এগুলোর কোনো ফলাফল আমরা পাই নাই।

এ সময় কেন্দ্রীয় কমিটির সদস্য মমিনুল ইসলাম, প্রধান নির্বাচনী এজেন্ট শাহে আলম, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান, শামা ওবায়েদের প্রধান নির্বাচনী এজেন্ট শোভন ইসলাম উপস্থিত ছিলেন।

Tags: একাদশ জাতীয় নির্বাচনপ্রধান নির্বাচন কমিশনারমাহমুদুর রহমান মান্নাসিইসি কে এম নূরুল হুদা
Previous Post

‘মেয়ে’ শিরীনের জন্য ভোট চাইলেন শেখ হাসিনা

Next Post

আপনার দলেই স্বাধীনতাবিরোধীদের ভিড়: রিজভী

Next Post

আপনার দলেই স্বাধীনতাবিরোধীদের ভিড়: রিজভী

প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না: চট্টগ্রাম বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT