চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির ভরাডুবির কারণ জানালেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:27 অপরাহ্ন 10, জানুয়ারি 2019
in বাংলাদেশ
A A

একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির ভরাডুবির কারণ জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপবিত শেখ হাসিনা বলেছেন: বিএনপিকে ভেবে দেখতে হবে তারা কেন ভোট পেল না।

তিনি বলেন: ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তারা  ৫শ’র মতো সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে নয়তো চিরতরে পঙ্গু করে দিয়েছে। এরপরও তারা কিভাবে আশা করে জনগণ তাদের ভোট দেবে।

বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি বলেন: বিএনপির ব্যর্থতার কারণ কী এটা তাদের ভেবে দেখতে হবে। তারা যে অপকর্মগুলো করেছে, অগ্নি সন্ত্রাস চালিয়েছে সেটা এদেশের মানুষ ভুলে যায়নি। ২০১৩ থেকে ১৫ সাল পর্যন্ত প্রায় পাঁচশোর মত মানুষ পড়ে আহত-নিহত হয়েছে। তাদের এ অপকর্মের পর তারা কিভাবে আশা করতে পারে মানুষ তাদের ভোট দেবে।

বিএনপির রুদ্ররোষ থেকে গাছপালা এমনকি রাস্তাঘাটও রক্ষা পায়নি বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি।

একাদশ নির্বাচনে বিএনপির মনোনয়ন বাণিজ্যের সমালোচনা করেন তিনি। পাশাপাশি, তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত করায় দেশে যোগ্য নেতা না থাকার প্রশ্ন তোলেন শেখ হাসিনা।

একাদশ জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের হার নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন: ২০১৮’র সঙ্গে ২০০৮ সালে নির্বাচন তুলনা করলে যারা সমালোচনা করছেন তারা দেখতে পাবেন ওই নির্বাচনে ৮৬ শতাংশেরও বেশি ভোট পড়েছিলো। কোথাও কোথাও তো ৯০ শতাংশর ভোট পড়েছিলো।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দেয়া বক্তৃতায় সেই দিনটিকে স্মরণ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানি বাহিনী গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর তার সম্পর্কে কোনো খবরই জানতেন না পরিবারের সদস্যরা। স্বাধীনতাযুদ্ধের নয়টি মাস তারা চরম উদ্বেগের মধ্যে কাটান। বঙ্গবন্ধু বেঁচে আছেন, না মারা গেছেন সেই সম্পর্কে তার পরিবারের কোনো ধারণা ছিল না।’

শেখ হাসিনা বলেন, ‘এর মধ্যে যখন ৮ জানুয়ারি প্রথম টেলিফোন কলের মাধ্যমে বঙ্গবন্ধুর খবর জানতে পারি। বিবিসিতে বঙ্গবন্ধুর বিষয়ে খবরও প্রচারিত হয়। তখন যে কি খুশী হয়েছিলাম তা ভাষায় বর্ণনা করতে পারবো না।’

১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে সর্বস্তরের জনগণকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান বঙ্গবন্ধু। এরপর সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে তাকে গ্রেপ্তার করে পাকিস্তানের কারাগারে আটকে রাখা হয়।

১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে।

Tags: প্রধানমন্ত্রীশেখ হাসিনাসেমি লিডস্বদেশ প্রত্যাবর্তন
Previous Post

ডাকসু নির্বাচন: গঠনতন্ত্র পরিবর্তনের দাবি

Next Post

আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল: ইসি

Next Post
নির্বাচন কমিশনের কর্মকর্তার সঙ্গে বসে আলোচনা করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল: ইসি

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে কাজ করব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT