চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে ডিভিএম ব্যবহারের বিষয়ে যা বলছে বিএনপি

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
12:52 অপরাহ্ন 12, মে 2017
in রাজনীতি
A A

ডিজিটাল ভোটিং মেশিন বা ডিভিএম ব্যবহারের বিষয়টি নির্বাচনে জালিয়াতির ‘দূরভিসন্ধি’ বলে দাবি করেছে বিএনপি। এছাড়া ইভিএম এবং ডিভিএম’কে একই মূদ্রার এপিঠ-ওপিঠ বলেও দলটি মন্তব্য করেছে।

একইসঙ্গে তারা বলছে, ডিভিএম ব্যবহার করা নিয়ে কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও উপদেষ্টা সজীব ওযাজেদ জয়ের দেয়া বক্তব্য এবং প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে সুস্পষ্ট যোগসূত্র আছে।

শুক্রবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, দেশজুড়ে যে অরাজকতা চলছে, নারী-শিশু নির্যাতনের নৃশংসতা, গুম, খুন আর দ্রব্যমূল্যের উর্ধগতি চলছে তাতে সরকারের জনপ্রিয়তা ব্যর্থতা তলানিতে ঠেকেছে। সরকার বুঝতে পেরেছে জনগণের ভোটে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই। এ কারণে নতুন করে সরকার দূরভিসন্ধি করছে।

বিশ্বের বিভিন্ন দেশে ইভিএম স্বচ্ছতা দেখাতে ব্যর্থ হয়েছে এবং তা নিষিদ্ধ করা হচ্ছে দাবি করে রিজভী বলেন, এমন সময় আগামী নির্বাচনে ইভিএম বা ডিভিএম ব্যবহারের পরিকল্পনা সরকারের ভোট জালিয়াতির নতুন কৌশল।

আগামী জুলাই থেকে নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরুর যে কথা বলছে তাকে বিএনপি কিভাবে দেখছে এমন প্রশ্নে রিজভী বলেন, ইতোমধ্যে এই নির্বাচন কমিশন নিরপেক্ষ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এরপরও এ বিষয়ে আমাদের নীতিনির্ধারকরা সিদ্ধান্ত জানাবেন।

তবে শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে আবারও স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি।

রমজানকে সামনে রেখে বিভিন্ন সিন্ডিকেট নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অতিমাত্রায় বৃদ্ধি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

গতকাল প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, নিবন্ধিত সব রাজনৈতিক দল চাইলে আগামী নির্বাচনে ইভিএমের পরিবর্তে ডিভিএম ব্যবহার করা যেতে পারে।

Tags: ইভিএমডিভিএমবিএনপি
Previous Post

আজহারের দুর্দান্ত সেঞ্চুরি, মিসবাহর ফিফটি

Next Post

ফেসবুকে এবার ‘থ্যাংকফুল’ বাটন

Next Post

ফেসবুকে এবার ‘থ্যাংকফুল’ বাটন

সালিশ করতে গিয়ে প্রাণ হারালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT