চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে জালিয়াতি নিয়ে ট্রাম্পের দাবিতে বিভক্ত রিপাবলিকানরাও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:57 অপরাহ্ন 07, নভেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের তিনদিন পেরিয়েছে। এখনও ভোট গণনা চলছে বেশ কিছু ব্যাটেলগ্রাউন্ডে। পেনসিলভানিয়া, নেভাদা, অ্যারিজোনা, জর্জিয়া ও নর্থ ক্যারোলিনায় এখন পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ছাড়িয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। হয়তো জয় তার পক্ষেই যাবে।

এমন পরিস্থিতিতে ট্রাম্প বারবার এবং ভিত্তিহীনভাবে নির্বাচনের জালিয়াতির দাবি তুলে মন্তব্য করে যাচ্ছেন। কিন্তু ট্রাম্পের এমন দাবির সঙ্গে একমত নয় সব রিপাবলিকান সমর্থকরাও। তারাও দুই ভাগে বিভক্ত।

এই বিষয়ে রিপাবলিকান নেতৃত্বের সদস্য সিনেটর রায় ব্লান্ট সাংবাদিকদের বলেন, এক পর্যায়ে হোয়াইট হাউসকে এই ধরনের অভিযোগ আদালতে নিতে এবং প্রমাণ করতে সক্ষম হতে হবে।

সঙ্গে তিনি এও বলেন, আমি মনে করিনা বেসরকারি ফলাফলকে বাইডেনের গ্রহণ করা এবং তিনি যা করতে চান তা করা অযৌক্তিক।

নির্বাচনী প্রচারণার সময়ে বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রে সমস্যা তৈরি করা রাজনৈতিক বিভাজন দূর করতে তিনি কাজ করবেন। এসব কাজই বাধাগ্রস্ত হবে যদি বাইডেনের জয়কে অবৈধ বলতে দেশের একটা অংশকে প্ররোচিত করতে সক্ষম হন ট্রাম্প।

বৃহস্পতিবার প্রকাশিত রয়টার্স/ ইপসোসের এক জরিপে দেখা গেছে, প্রায় ৩০% রিপাবলিকান ট্রাম্পের দাবি মেনে নিয়েছেন যে তিনি নির্বাচনে জয়ী হয়েছেন, যদিও সংখ্যাগরিষ্ঠ আমেরিকান তা মানতে চাননা।

বৃহস্পতিবারে ট্রাম্প হোয়াইট হাউজে বলেন, বৈধ ভোট গণনা করলে আমি সহজেই জিতবো। কোনোধরনের প্রমাণ না দিয়েই তিনি ডেমোক্র্যাটদের ‘নির্বাচনে চুরির চেষ্টা করার’ অভিযোগ তোলেন।

কিছু সিনিয়র রিপাবলিকান প্রেসিডেন্টের এই মতে সমর্থন দেন। হাউজ অব রিপ্রেজেন্টেটিভের মাইনরিটি নেতা কেভিন ম্যাককার্থি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে জিতেছেন। তাই যারা শুনছেন তাদের চুপ থাকা ঠিক হবে না।

সিনেট জুডিশিয়ারি কমিটির চেয়্যারম্যান লিন্ডসে গ্রাহাম আইনী লড়াইয়ের জন্য ট্রাম্পকে অনুদানেও প্রস্তুত বলে জানান। রিপাবলিকান ন্যাশনাল কমিটি ট্রাম্পের আইনী লড়াইয়ের জন্য ৬০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের আশা করছে।

তবে অন্য রিপাবলিকানরা এমন টানাটানির লড়াইতে উৎসাহী নয়। ওহিওর সিনেটর রব পোর্টম্যান বলেন, যত দ্রুত সম্ভব আমরা চূড়ান্ত সমাধানে পৌঁছে যাবো বলে আশা করি।

২০১২ সালে রিপাবলিকান রাষ্ট্রপতি পদের প্রার্থী সিনেটর মিট রোমনি পরাজয়ের সাথে সাথে আসতে পারেন এমন যন্ত্রণা সম্পর্বে জানেন। তবে নির্বাচনের চুরি হচ্ছে বলে দাবি করার জন্য ট্রাম্পকে দায়ী করেন। টুইটারে তিনি বলেন, এমনটি করলে এখানে এবং বিশ্বজুড়ে স্বাধীনতার কারণ ক্ষতিগ্রস্থ হবে।  এমন আচরণে নির্লজ্জভাবে ধ্বংসাত্মক এবং বিপজ্জনক আবেগকে উদ্বুদ্ধ করে।

Tags: ডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্ট
Previous Post

সুস্থতার হার বাড়লো, নতুন মৃত্যু ১৩

Next Post

আইনী লড়াইয়ে ৬০ মিলিয়ন ডলার সংগ্রহের চেষ্টায় ট্রাম্প সমর্থকরা

Next Post
Trump-Pence election campaign sign held by supporter at rally. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনী লড়াইয়ে ৬০ মিলিয়ন ডলার সংগ্রহের চেষ্টায় ট্রাম্প সমর্থকরা

মুন্সীগঞ্জে দু'গ্রুপের সংঘর্ষে পুলিশ মোতায়েন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সীগঞ্জে দু'গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT