চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না: সিইসি

সোমা ইসলাম by সোমা ইসলাম
2:43 অপরাহ্ন 15, নভেম্বর 2017
in রাজনীতি
A A

জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি।

জাতীয় সংসদ নির্বাচনের জন্য হাতে এখনও বহু সময় থাকলেও রাজনৈতিক মহল এবং সুশীল সমাজে আগে থেকেই প্রশ্ন- নির্বাচনে সেনা মোতায়েন করা হবে কি না? এমন প্রেক্ষাপটে দু’দিন আগে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গণমাধ্যমকে বলেছিলেন, সেনা মোতায়েন করা হবে।

‘আমাদের প্রধান নির্বাচন কমিশনারসহ সবার অনুভূতি হচ্ছে যে, সেনা মোতায়েন হবে। তবে সেনাবাহিনীকে আমরা কীভাবে কাজে লাগাব, কী প্রক্রিয়ায় তারা যুক্ত হবে সেটা বলার সময় হয়নি। কমিশন এ বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি। কমিশন সভায় এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। সময়ই বলে দেবে সেনা মোতায়েন কীভাবে হবে। তবে আমি কখনোই বলতে পারব না যে সেনা মোতায়েন হবে না।’

তার এই কথাকে ব্যক্তিগত মত বলে মন্তব্য করে সিইসি বুধবার জানালেন: এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার সময় এখনো আসেনি। নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না বলেও জানান তিনি।

২১শে ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সুষ্ঠু করতে ১৯শে নভেম্বর আইন-শৃংঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি। দলীয় প্রতীকের নির্বাচনকে বির্তর্কিত না করতে এলাকার প্রভাবশালী নেতা আর স্থানীয় প্রশাসনকে সতর্ক করেন সিইসি।

সিইসি বলেন: রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন সুষ্ঠু করার বার্তা দেশকে দেয়া হবে। স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে করে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের পথে যাত্রা শুরু করছে।

Tags: ইভিএমনির্বাচন কমিশন
Previous Post

সরকারি কর্মকর্তার যৌন হয়রানির শিকার টিভি পরিচালক

Next Post

হারবাল ওষুধ, এলপি গ্যাস সিলিন্ডারসহ কী নেই রোহিঙ্গা ক্যাম্পে?

Next Post
রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন খাদ্য, ঔষধ ও অস্ত্রের সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

হারবাল ওষুধ, এলপি গ্যাস সিলিন্ডারসহ কী নেই রোহিঙ্গা ক্যাম্পে?

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন নিয়ে বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT