চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় নিহত ৪

সুমন রয় by সুমন রয়
1:25 অপরাহ্ন 11, নভেম্বর 2021
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ, নরসিংদী
A A
রাঙ্গামাটিতে ইউপি নির্বাচনের প্রচার কার্যক্রম চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

নরসিংদী এবং কক্সবাজারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণে নিহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে নরসিংদীতে ৩ এবং কক্সবাজারে গুলিবিদ্ধ হয়ে ১ জন নিহত হয়েছেন।

নরসিংদী: নরসিংদীর রায়পুরার প্রত্যন্ত চরাঞ্চল বাঁশগাড়ীতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

নিহতরা হলেন, বাঁশগাড়ির বালুয়াকান্দি গ্রামের হেকিম মিয়ার ছেলে মো: সালাউদ্দিন মিয়া (৩০), বটতলীকান্দির সিরাজ মিয়ার ছেলে দুলাল মিয়া (২৬) এবং সোবানপুর গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৬)।

নিহত সালাউদ্দিন ও জাহাঙ্গীর এই ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেনের সমর্থক এবং দুলাল মিয়া নৌকার প্রার্থী আশরাফুল হকের সমর্থক।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল ৮টা থেকে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এই ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রতীকে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান মো. আশরাফুল হক। অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রেহী হিসেবে নির্বাচনের মাঠে আছেন জাকির হোসেন। ভোটগ্রহণ শুরুর আগেই ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আশরাফুল পক্ষের সমর্থকদের গুলিতে জাকির পক্ষের দুইজন এবং আশরাফুল হকের আরেকজনের মৃত্যু হয়েছে।

রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ জানান, বাঁশগাড়িতে এখন পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে একজনের মরদেহ এলাকায় রয়েছে বলে নিশ্চিত হয়েছি। এদিকে নরসিংদী মডেল থানার ওসি তদন্ত হারুন অর-রশিদ জানান, বাঁশগাড়ীর ঘটনায় নরসিংদী সদর ও জেলা হাসপাতালে দুইজনের লাশ আনা হয়েছে।

কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউপি নির্বাচনে ভোট চলাকালীন সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে খুরুশকুল ইউনিয়নের তেতৈয়ায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আকতারুজ্জামন পুতু (৩৫)। এই ঘটনায় আরো ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তিনি খুরুশকুল ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী (বর্তমান মেম্বার) শেখ কামালের ছোট ভাই।
কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় মেম্বার প্রার্থী শেখ কামালসহ বেশ কয়েকজন আহত হন। সেখান থেকে হাসপাতালে নেয়া হলে আহত আকতারুজ্জামান পুতুকে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শী ওমর ফারুক জানান, বৃহস্পতিবার ভোট চলাকালীন ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী বাবুলের সমর্থকরা ব্যালট পেপার আলাদা করে জোরপূর্বক অবৈধ সীল মারার চেষ্টা করলে অপর মেম্বার প্রার্থী শেখ কামালের ভাই আকতারুজ্জামান বাধা দিলে বাকবিতণ্ডা এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এসময় দায়ের কোপ এবং গুলিবিদ্ধ হয় আকতারুজ্জামান। আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Tags: ইউনিয়ন পরিষদ নির্বাচনইউপি নির্বাচননির্বাচনী সহিসংতা
Previous Post

তালেবানরা শিল্পের মূল্য দেয় না: আফগান নির্মাতা সাহরা কারিমি

Next Post

বঙ্গোপসাগরের লঘুচাপ নিম্নচাপে পরিণত, সতর্কতা সংকেত জারি

Next Post
বঙ্গোপসাগরে ঝোড়ো ঢেউ ও লাল পতাকা দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরের লঘুচাপ নিম্নচাপে পরিণত, সতর্কতা সংকেত জারি

ফাইল ছবি

অপশক্তির সঙ্গে সমঝোতাই এখন বিএনপির রাজনীতি: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT