চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী প্রচারণায় বিএনপির না থাকার কারণ জানালেন কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:43 পূর্বাহ্ন 05, অক্টোবর 2018
in রাজনীতি
A A

একাদশ জাতীয় নির্বাচনের বাকি আর ৩ মাসেরও কম সময়। কিন্তু প্রচারণায় নেই দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। অন্যদিকে, প্রচারণা এবং সাংগঠনিক ভীত দৃঢ় করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এরই মধ্যে তৃণমূলকে সংগঠিত করতে দলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে দলটি সিলেট, উত্তরবঙ্গ ও চট্টগ্রাম-কক্সবাজারসহ ৩টি সফর। সঙ্গে ঢাকায় সপ্তাহব্যাপী গণসংযোগের পঞ্চম দিন আজ।

এ পরিস্থিতিতে বিএনপি কেন মাঠে নেই? প্রশ্ন করা হলে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: বিএনপি তাদের দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই নির্বাচনী প্রচারণায় নামতে পারছে না। নির্বাচনী মাঠ সবার জন্য উন্মুক্ত, কারো কোন জায়গায় বাধা নেই বলে জানান তিনি।

যোগ করেন: তাদের কোথাও বাধা দেওয়া হচ্ছে না। কোন্দোলের কারণেই তারা মাঠে নেই। তারা নাকি জাতীয় ঐক্য করবে। প্রশ্ন হলো,’ যাদের দলের ভিতরেই ঐক্য নেই, তারা কিভাবে জাতীয় ঐক্য করে।শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল’র অক্টোবর সেবা মাসের র‌্যালিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এ সময় তিনি মন্তব্য করেন কমনওয়েলথ সচিব প্যাট্রেসিয়া স্কটল্যান্ডের মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লেখা চিঠি প্রসঙ্গেও। তিনি বলছেন: এটা তাদের (বিএনপি) অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না।

চিঠিতে কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তার স্পষ্ট ধারণা থাকার কথা জানিয়ে লেখেন: আমি আশা করছি একাদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সেই সঙ্গে তিনি বিএনপিকে নির্বাচন বর্জন না করে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য উৎসাহ দেন।

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও একবার জানান এ মাসের (অক্টোবর) শেষেই নির্বাচনকালীন সরকার গঠিত হবে। এবং সংসদে প্রতিনিধিত্ব নেই এমন কেউ সেখানে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে না।

Tags: আওয়ামী লীগ সাধারণ সম্পাদকএকাদশ জাতীয় নির্বাচনবিএনপিলিড নিউজ
Previous Post

দুই ধরণের জোটের চিন্তায় আওয়ামী লীগ ও জাপা

Next Post

শহীদ হেলেন হত্যার বিচার আজো হলো না

Next Post

শহীদ হেলেন হত্যার বিচার আজো হলো না

বড় লক্ষ্য দিতে পারল না বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT