চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন সাকিব, ইসির শোকজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:41 অপরাহ্ন 30, নভেম্বর 2023
in ক্রিকেট, মাগুরা, রাজনীতি, স্পোর্টস
A A
সাকিব আল হাসানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান। তাকে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ককে শোকজের কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

আগামী ১ ডিসেম্বর বিকেল ৩টায় নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে হাজির হয়ে সাকিব আল হাসানকে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়েছে। মাগুরা-১ নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম-জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদারের সই করা বিজ্ঞপ্তিতে তাকে হাজির হতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরা যাওয়ার সময় কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে সাকিব মাগুরা শহরে প্রবেশ করেন এবং নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

এতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। যার মাধ্যমে সাকিব আল হাসান সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বুধবার ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে দুপুর ২টার দিকে মাগুরা পৌঁছান সাকিব। পথে গড়াই নদীর কামারখালী ব্রিজ এলাকায় উপস্থিত জনতা ও দলীয় নেতাকর্মী-সমর্থকরা তাকে ফুল দিয়ে স্বাগত শুভেচ্ছা জানান।

কালো রঙের একটি ছাদখোলা গাড়িতে সড়ক অতিক্রম করার সময় দু’পাশ থেকে জনতার ঢল ফুলের পাপড়ি ছিটিয়ে সাকিবকে বরণ করে নেন। হাস্যোজ্জ্বলভাবে ও সাবলীল ভঙ্গিতে অভিবাদন গ্রহণ করেন মাগুরার কৃতী এ সন্তান।

মাগুরার ঢাকারোড় বাসস্ট্যান্ড হয়ে সাকিব জামরুলতলায় দলীয় কার্যালয়ে আসেন। দলীয় নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বক্তব্য রাখেন সাকিবসহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু ও মাগুরা-২ আসনে নৌকার মনোনীত প্রার্থী বীরেন শিকদার।

এ সময় সাকিব বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের জন্য জননেত্রী শেখ হাসিনা নিরন্তর পরিশ্রম করছেন। বাংলাদেশ আজ বিশ্বের বুকে অনন্য মডেল। সংসদ সদস্য নির্বাচিত হলে আমি এই উন্নয়নের অংশীদার হতে পারব, এরচেয়ে গর্বের কিছু নেই। মাগুরা-১ আসনের বিষয়ে জননেত্রী শেখ হাসিনা আমাকে দিক-নির্দেশনা দিয়েছেন। আমি মাননীয় সংসদ সদস্য আমার শ্রদ্ধাভাজন সাইফুজ্জামান শিখরের হাত ধরে এই নির্বাচনী এলাকায় সমস্ত নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চাই। তিনি অনেক কষ্ট করে মাগুরাকে সাজিয়েছেন। দল ও সাইফুজ্জামান শিখর, অপর সংসদ সদস্যকে সাথে নিয়ে আমরা একসঙ্গে কাজ করব।’

Tags: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনমাগুরা-১লিড স্পোর্টসশোকজসাকিবসাকিব আল হাসান
Previous Post

অভিনেতা ফারুকীর অভিষেক হচ্ছে আজ

Next Post

বিজ্ঞাপন বয়কট এক্সকে হত্যা করবে: ইলন মাস্ক

Next Post
ইলন মাস্ক বক্তৃতা দিচ্ছেন, পেছনে ডাবলু ডাবলু ডাবলু লেখা বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজ্ঞাপন বয়কট এক্সকে হত্যা করবে: ইলন মাস্ক

জ্যাক স্নাইডার ও অ্যাম্বার একসঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সমালোচনার পরোয়া না করে অ্যাম্বারের সঙ্গে কাজ করতে চান জ্যাক স্নাইডার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT