চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্ধারিত স্থানে পশু জবাই, বাসার সামনে-গলিতে না

ফার�?ক হোসেন by ফার�?ক হোসেন
4:17 পূর্বাহ্ন 06, আগস্ট 2015
in পরিবেশ
A A

আসন্ন পবিত্র ঈদুল আজহায় যেখানে-সেখানে কোরবানির পশু জবাই করা যাবে না মর্মে নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বৃহস্পতিবার এ বিষয়ে আন্তমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্তের কথা জানিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক জানান, কোরবানির পশু জবাইকারীদের নামের তালিকাও চূড়ান্ত করবে স্থানীয় সিটি করপোরেশন ও পৌরসভা কর্তৃপক্ষ। সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় স্কুল ও খেলার মাঠ এবং উন্মুক্ত স্থানসহ কিছু নির্দিষ্ট স্থানে পশু জবাই করতে সারাদেশের ৩২৩টি পৌরসভা ও ১১টি সিটি কর্পোরেশনকে এ বিষয়ে নির্দেশনাও দেওয়া হয়েছে। একটি এলাকার লোকেরা তাদের কোরবানির পশু একটি স্থানে জড়ো করে জবাই করতে পারেন।

সচিব বলেন, নির্দিষ্ট একই এলাকার অনেক পশু জবাই হলে নগর বা পৌর কর্তৃপক্ষের বর্জ্য সরাতে সুবিধা হবে। সুবিধা হবে  চামড়া বেচাকেনাতেও। বিগত ঈদে দেখা গেছে, বাসার সামনের রাস্তায়-গলিতে পশু জবাইয়ের কারণে অনেকদিন ধরে দুর্গন্ধ-ময়লা ছড়িয়েছিল। এবার সে পরিস্থিতি এড়াতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে এ ব্যাপারে জনগণকে বাধ্য করা হবে না বলেও জানান সচিব।

আন্তমন্ত্রণালয় সভায় নৌপথ ও রেলপথের যাত্রী সাধারণের ভ্রমণকালীন সময়ে যে বর্জ্য তৈরি হয় তার ব্যবস্থাপনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

ট্রেন ও নৌযান থেকে সরাসরি পায়ুবর্জ্য খোলা স্থানে না ফেলার বিষয়েও সভায় সিদ্ধান্ত হয়। পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সচিব।

Tags: ঈদকোরবানিকোরবানির পশু
Previous Post

পারলেন না জাকারবার্গ, বিল গেটসই শীর্ষে

Next Post

ব্রেন স্ট্রোকে করনীয়

Next Post

ব্রেন স্ট্রোকে করনীয়

ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে ভোগান্তিতেও খুশি জনগণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT