চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্ধারিত সময়ে কেন শেষ হয়নি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সংস্কার কাজ

কাজী ইমদাদ by কাজী ইমদাদ
10:31 পূর্বাহ্ন 10, মে 2017
in বাংলাদেশ
A A

ঠিকাদারদের ঢিলেমিতে নির্ধারিত সময়ের দেড় বছর পরও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সংস্কার কাজ শেষ হয়নি। তাই সময় বাড়ায় ব্যয়ও বেড়েছে। কাজ কবে শেষ হবে, তারও জবাব দিচ্ছে না ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষ। কাজ শেষ করতে দেরি হওয়ায় ব্যবস্থা নিতে যাচ্ছে এ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্প্রতি রূপসী বাংলা নামে চলা হোটেলটি নতুন করে চালু করার জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা বাংলাদেশ সার্ভিস লিমিটেড- বিএসএল এবং ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপের মধ্যে ২০১২ সালের ১৯শে ফেব্রুয়ারি ৩০ বছরের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, হোটেলের সংস্কার কাজ শেষ হওয়ার পর ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা নামে পরিচালিত হবে।

প্রায় ৪’শ কোটি টাকা ব্যয়ে যৌথভাবে হোটেলটি সংস্কারের কাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান নরিনকো ইন্টারন্যাশনাল এবং দেশীয় প্রতিষ্ঠান চারুতা প্রাইভেট লিমিটেড।

চুক্তিতে হোটেল সংস্কারে পরিকল্পনার সময় ৯ মাস, বাস্তবায়ন সময় ১৬ মাস এবং সংশোধন সময় ১২ মাস ধরা হয়। সে হিসাবে, ২০১৬’র জানুয়ারিতে ইন্টারকন্টিনেন্টালের সংস্কার কাজ শেষ হওয়ার কথা ছিলো।

নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় ৮ মাস পিছিয়ে অক্টোবরে কাজ শেষ করার নতুন সময় নির্ধারণ করা হয়।  দ্বিতীয় দফা ব্যর্থতার পর চলতি বছরের মার্চে সংস্কার কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়। তবে এখনো কাজ শেষ হয়নি।

২২শে মে সংসদীয় কমিটির বৈঠকে এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

১৯৬৬ সালে যাত্রা শুরুর পর থেকে ১৯৮৩ সাল পর্যন্ত এর নাম ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টাল। ১৯৮৩ থেকে ২০১১ সাল পর্যন্ত পরিচালিত হয় ঢাকা শেরাটন হোটেল নামে।

২০১৪ সালের পয়লা জুন থেকে রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত পাঁচ তারকা হোটেল রূপসী বাংলা সংস্কারের জন্য বন্ধ রয়েছে। ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময়ও এটি বন্ধ হয়নি, সে সময়ের হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করে যুদ্ধের সংবাদ সংগ্রহ করেছিলেন বিদেশি সাংবাদিকরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Tags: হোটেল ইন্টারকন্টিনেন্টাল
Previous Post

‘হাসান আজিজুল হকের লেখার টেবিল’

Next Post

রবীন্দ্র মেলায় তিল ঠাঁই আর নাহিরে

Next Post
নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় রবীন্দ্র উৎসবের দ্বিতীয় দিন।

রবীন্দ্র মেলায় তিল ঠাঁই আর নাহিরে

মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ডে মারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT